উত্তর অবশ্যই পাঠ্যবই থেকে হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে ভালো নম্বর পেতে কী করবে, তা জেনে নাও। ১ নম্বর প্রশ্নে থাকবে ১০টি বহুনির্বাচনী প্রশ্ন। ১০টি প্রশ্নের জন্য নম্বর থাকবে (১১০) = ১০। প্রতিটি প্রশ্নের বিপরীতে চারটি বিকল্প উত্তর দেওয়া থাকবে। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। অথবা প্রশ্নের নির্দেশনা অনুযায়ী উত্তর প্রদান করতে হবে। পাঠ্যবইয়ের অনুশীলনীতে এ সম্পর্কিত নমুনা প্রশ্ন রয়েছে। তবে পরীক্ষার্থীদের অনুশীলনীর প্রশ্নসহ প্রতিটি অধ্যায়ের ভেতর থেকে তথ্যবহুল বাক্যগুলো বাছাই করে পড়তে হবে। ২ নম্বর প্রশ্নে থাকবে পাঁচটি শূন্যস্থান পূরণ। পাঁচটি শূন্যস্থান পূরণের জন্য নম্বর থাকবে (২৫) = ১০। পুরো বাক্য খাতায় তুলে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানের শব্দটির বানান নির্ভুল হতে হবে। অনুশীলনীতে প্রদত্ত শূন্যস্থানের পাশাপাশি পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বাক্যগুলো চিহ্নিত করে আত্মস্থ করতে হবে। ৩ নম্বর প্রশ্নে থাকবে শুদ্ধ/ অশুদ্ধ নির্ণয়। পাঁচটি বাক্যের শুদ্ধ/ অশুদ্ধ নির্ণয়ে নম্বর থাকবে (২৫) = ১০। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে উক্তিটি খাতায় তুলে শুদ্ধ/ অশুদ্ধ নির্ণয় করতে হবে। ২০১০ সালের প্রশ্নপত্রের আলোকে, এই প্রশ্নে উক্তিটি শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে উক্তিগুলোর ডানপাশে ‘অ’ লিখতে হবে। সঠিক নির্দেশনা ছাড়া ‘স/ মি’ ‘সত্য/ মিথ্যা’ ইত্যাদি লেখা যাবে না।পাঠ্যবইয়ের অনুশীলনীর পাশাপাশি অধ্যায় থেকে তথ্যপূর্ণ বাক্যগুলো বাছাই করে নিয়মিত অনুশীলন করতে হবে। ৪ নম্বর প্রশ্নে থাকবে বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণ। নম্বর থাকবে (২৪) = ৮। বাঁ পাশের কলামে চারটি বাক্যাংশ থাকলে ও ডান পাশের কলামে অতিরিক্ত দুটি বাক্যাংশ দেওয়া থাকবে। বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করে উপযুক্ত পূর্ণ বাক্য গঠন করে খাতায় লিখতে হবে। এ ক্ষেত্রে অনুশীলনীর পাশাপাশি পাঠ্যবইয়ের বিভিন্ন সাল-ঘটনা, নীতি-আইন বাছাই করে মনে রাখতে হবে। ৫ নম্বর প্রশ্নে থাকবে অল্পকথায় উত্তর দাও। ১২টি থেকে ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে (৩১০) = ৩০। যেহেতু প্রতিটি প্রশ্নের নম্বর ৩, সেহেতু অপ্রাসঙ্গিক কথা লিখে পৃষ্ঠা ভরাট বা লাইন বেশি করার প্রয়োজন নেই। প্রশ্ন চাহিদামাফিক মূল কথার পাশাপাশি প্রাসঙ্গিক তিন-চারটি বাক্য লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অনুশীলনীতে প্রদত্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে আত্মস্থ করতে হবে। তবে বৃত্তি প্রত্যাশীদের জন্য পাঠ্যবইয়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে আত্মস্থ করা ভালো। ৬ নম্বর প্রশ্নে থাকবে বর্ণনামূলক প্রশ্ন। ছয়টির মধ্যে চারটির উত্তর দিতে হবে। নম্বর থাকবে (৮৪) = ৩২। অনুশীলনীতে প্রদত্ত বর্ণনামূলক প্রশ্নগুলো বাছাই করে আত্মস্থ করতে হবে। ভালো ফলাফলের জন্য মানচিত্র পেনসিল দিয়ে ফ্রি হ্যান্ড আকারে চেষ্টা করতে হবে। যেহেতু বর্ণনামূলক প্রশ্ন, সেহেতু প্যারা করে বা পয়েন্ট আকারে লিখতে হবে।