উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোযোগসহকারে পড়াশোনার প্রস্তুতি শেষ করবে। পরীক্ষার রুটিন অনুযায়ী বিভিন্ন পত্রের পড়াশোনার বিষয়টি পরিকল্পনায় রাখতে হবে। মনে রাখবে, সৃজনশীল পরীক্ষাগুলোতে সুন্দরভাবে প্রশ্ন অনুযায়ী লেখার চেষ্টা করবে। যাতে অধিকতর নম্বর পাওয়ার সুযোগ থাকে। বিভিন্ন বিষয়ে নতুন ও পুরোনো প্রশ্ন থাকে। প্রশ্নের উত্তর ভালোভাবে জানা না থাকলে যেটুকু জানো সেটুকু লেখার চেষ্টা করো। প্রতিটি প্রশ্নের উত্তর যেন প্রাসঙ্গিক ও যথার্থ হয়। আবশ্যিক বিষয়গুলোতে বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে বেশি মনোযোগ দেবে। ভালো নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে জিপিএ পাওয়াটা অধিকতর সহজ হয়। এ পরীক্ষার ভালো ফল উচ্চশিক্ষার জন্য সহায়তা করে থাকে।চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী