উত্তর আলবেনিয়ায় বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আলবেনিয়ার একটি পাহাড় থেকে একটি বাস নিচে পড়ে গেলে অন্তত ১৪ জন নিহত এবং কয়েকজন শিশুসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। রাজধানী তিরানা থেকে ৮৭ মাইল উত্তরে পুকা জেলায় গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় বিবিসি অনলাইন।তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিত করা যায়নি। তবে কয়েকটি প্রতিবেদনে খারাপ আবহাওয়াকে এর জন্য দায়ী করা হয়।পুলিশ কর্মকর্তা হিসনি বুর্গাজ বলেন, হঠাৎ শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের ফলে গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।এ ব্যাপারে পুলিশ তদন্ত চালাচ্ছে।আহতদের হেলিকপ্টারে করে তিরানা ও স্কোডারে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।আলবেনিয়ার সরকার আজ রোববারকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে।