উত্তর ইরাকে কুর্দি গেরিলা ক্যাম্পের ওপর তুরস্কের বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর ইরাকের সিদেকান অঞ্চলের হাকুর্কে একটি কুর্দি গেরিলা ক্যাম্পের ওপর তুরস্কের ছয়টি যুদ্ধবিমান গতকাল সোমবার বোমাবর্ষণ করে। গতকাল তুরস্কের গণমাধ্যমে ছাপা প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত তিন সপ্তাহের মধ্যে এটি ছিল কুর্দি গেরিলাদের ওপর তুরস্কের এ ধরনের দ্বিতীয় বিমান হামলা।এর আগে গত ২০ মে উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর তুরস্ক বিমান থেকে বোমা হামলা চালালে চারজন পিকেকে জঙ্গি নিহত হন।পিকেকে ১৯৮৪ সালে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে। সরকারি বাহিনীর সঙ্গে পিকেকের লড়াইয়ে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন উভয়ই পিকেকেকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে গণ্য করে।