উত্তর ওয়াজিরিস্তানে চালকবিহীন বিমান হামলায় নিহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে একটি বাড়িতে এই হামলা চালানো হয়। খবর ডন অনলাইনের।আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকায় একটি নির্দিষ্ট বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এলাকাটি বন ও তৃণভূমিবেষ্টিত একটি উঁচু উপত্যকা। তবে চালকবিহীন বিমানের হামলায় নিহত ব্যক্তিরা আসলেই জঙ্গি কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।