উত্তর ওয়াজিরিস্তানের যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের একটি বাড়িতে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি অনলাইনের।ইউরোপের বিভিন্ন দেশে আল-কায়েদা কমান্ডো কায়দায় হামলা চালাতে পারে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো গত মাসে এমন তথ্য ফাঁস করার পরই যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপজাতি এলাকায় বিমান হামলার হার বাড়িয়ে দেয়। গত সেপ্টেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র পাকিস্তানে কমপক্ষে ৩৫টি বিমান হামলা চালিয়েছে। এ হামলাগুলোয় ১৮৫ জন নিহত হয়েছে বলে এক হিসাবে জানা গেছে।যুক্তরাষ্ট্র পাকিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় এলাকাকে আল-কায়েদার প্রধান ঘাঁটি হিসেবে চিহ্নিত করে থাকে। তাই আল-কায়েদাকে নিশ্চিহ্ন করতে নিয়মিতভাবে তারা এ ধরনের হামলা চালিয়ে আসছে।—ডন ডটকম