উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের বাংগি দারা এলাকায় আজ মঙ্গলবার সকালে চালকবিহীন মার্কিন বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৫ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।কর্মকর্তারা বলছেন, আজ মঙ্গলবার সকালের দিকে একটি গাড়িতে চালকবিহীন মার্কিন বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে চারজন বিদেশি জঙ্গি নিহত হয়।এ ছাড়া একই এলাকার একটি বাড়িতে চালকবিহীন বিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এতে আরও ১১ জঙ্গি নিহত হয়।তবে এ এলাকায় হতাহতের ঘটনার প্রকৃত সংখ্যা নিশ্চিত করা বেশ দুরূহ। আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের আনাগোনার কারণে এখানে সাংবাদিকদের প্রবেশাধিকার নেই বললেই চলে। বিবিসি