উত্তর ওয়াজিরিস্তানে ৪ ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেল গ্রামে আজ শনিবার সকালে একটি বাড়িতে চালকবিহীন মার্কিন বিমান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় আটজন জঙ্গি নিহত হয়েছে। জানা গেছে, মোট চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।নামপ্রকাশে অনিচ্ছুক দুজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা জানান, দাত্তাখেলে তালেবান, আল-কায়েদার জঙ্গি ও সমর্থকদের ওপর প্রায়ই এ ধরনের হামলা হয়ে থাকে। এদের বিরুদ্ধে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো ও মার্কিন সেনাবাহিনীর ওপর হামলার অভিযোগ রয়েছে। তঁারা আরও বলেছেন, সীমানে্ত ন্যাটোর আকস্মিক হামলায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চললেও ওয়াশিংটন তাদের এই বিতর্কিত কেৌশল বন্ধ করেনি। আজকের ঘটনা এরই ইংগিত দেয়। এদিকে পাকিস্তানের সীমান্তবর্তী তোরখামে ঢোকার জন্য আজ ১৫০টি ট্রাক অপেক্ষায় ছিল। ট্রাকগুলোতে আফগানিস্তানে মোতায়েন পশ্চিমা সেনাবাহিনীর প্রয়োজনীয় মালপত্র রয়েছে। তবে পাকিস্তান এখনো ট্রাকগুলো প্রবেশের অনুমতি দেয়নি। প্রসঙ্গত, গত পঁাচ সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ২২ বারেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পশ্চিমা কর্মকর্তারা বলছেন, ইউরোপের বিভিন্ন শহরে জঙ্গি হামলার পরিকল্পনা নষ্ট করে দিতেই মার্কিন গোয়েন্দা সংস্থার নির্দেশে (সিআইএ) এ ধরনের হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের সাধারণ নাগরিকেরাও মতামত জরিপে বিরোধিতা করে বলেছে, এতে তাদের দেশের অনেক সাধারণ নাগরিক নিহত হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের সীমান্তবর্তী আদিবাসী অধু্যষিত কুরাম অঞ্চলে ন্যাটোর দুটি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। এতে পাকিস্তানের তিনজন আধা সামরিক সেনা নিহত হয়।∏রয়টার্স