উত্তর কোরিয়া মারাত্মক হুমকি: বারাক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়াকে বিশ্বের জন্য মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন।দক্ষিণ কোরিয়ার ইয়ংপিয়ং দ্বীপে গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার গোলা নিক্ষেপের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ওবামা এ মন্তব্য করলেন। ওবামা উত্তর কোরিয়ার ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, উত্তর কোরিয়া একটি মারাত্মক ও চলমান হুমকি, যা মোকাবিলা করা দরকার।বারাক ওবামা ওই সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়াকে নিজেদের মিত্র অ্যাখ্যা দিয়ে তাদের রক্ষা করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সহযোগী এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার মূল ভিত্তি। তিনি উত্তর কোরিয়ার সহযোগী চীনকে পিয়ংইয়ংয়ের সঙ্গে সাম্প্রতিক ঘটনার ব্যাপারে যোগাযোগ করে বোঝাতে বলেছেন যে বিশ্বে কিছু আইনকানুন আছে এবং সেটা তাদের মেনে চলা উচিত। বিবিসি।