উত্তর কোরিয়াকে আলোচনায় বসার আহ্বান দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার চলমান সংকট নিরসনে দক্ষিণ কোরিয়া আলোচনার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি মিয়ুং বাক। আজ সোমবার নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে লি মিয়ুং বাক এ কথা বলেন। সেই সঙ্গে উত্তর কোরিয়া পুনরায় আগ্রাসন চালালে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।লি বলেন, ‘আমি উত্তর কোরিয়াকে এ মর্মে স্মরণ করিয়ে দিতে চাই যে আলোচনার দ্বার এখনো উন্মুক্ত রয়েছে, শান্তির পথ এখনো খোলা। তবে, আমরা দক্ষিণ কোরিয়ার এক ইঞ্চি ভূমিও উত্তর কোরিয়ার হাতে যেতে দেব না।’ পুরো ব্যাপারটিই উত্তর কোরিয়ার ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করছে বলেও লি মন্তব্য করেন।প্রসঙ্গত, গত মাসে উত্তর কোরিয়া ইয়েনপিয়ং উপদ্বীপে মর্টার হামলা চালালে চারজন নিহত হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। রয়টার্স।