উত্তর কোরিয়াকে যুদ্ধংদেহী নীতি পরিহার করার আহ্বান হিলারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবানোকে কেন্দ্র করে সৃষ্ট সংকটে অবশ্যই সাড়া দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। তিনি বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগের যথেষ্ট প্রমাণ রয়েছে। তাই পিয়ংইয়ংয়ের যুদ্ধংদেহী নীতি বন্ধ করা উচিত।হিলারি ক্লিনটন আজ বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। এমন একসময় তিনি সিউল সফর করছেন, যখন দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ টর্পেডো মেরে ডুুবিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেছে।সপ্তাহব্যাপী এশিয়া সফরের শেষ প্রান্তে তাঁর এই দক্ষিণ কোরিয়া সফরকালে হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট লি মিউং বাক ও বিদেশবিষয়কমন্ত্রী ইউ মিউং হুয়ানের সঙ্গে সাক্ষাত্ করবেন। হিলারি ক্লিনটন আজ বুধবার সকালে সিউলের উদ্দেশে বেইজিং ত্যাগ করেন।উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা সাফ জানিয়ে দিয়েছে। এ ছাড়া পিয়ংইয়ং তার আকাশ ও জলভাগ দক্ষিণ কোরিয়ার জাহাজ ও বিমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।এর আগে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দেয়।গত দুই দিনে হিলারি ক্লিনটনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর কী আলোচনা হলো, তার বিশদ বিবরণ শুনতে দক্ষিণ কোরিয়ার সরকার আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলে জানান বিবিসির সিউল সংবাদদাতা।ওই সংবাদদাতা আরও জানান, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দাজ্ঞাপনে যোগ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীনের ওপর চাপ দিয়ে আসছেন। কিন্তু বেইজিং এ ক্ষেত্রে একটি সতর্ক অবস্থান গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে।চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ঝ্যাং ঝি জুং আজ বুধবার বলেছেন, তাঁর দেশ এখনো রণতরী চিওনান ডুবির ওপর পাওয়া তথ্য যাচাই করে দেখছে। তিনি বলেন, ‘আমরা সব সময় বিশ্বাস করি যে, সংঘাতের চেয়ে আলোচনা শ্রেয়।’এদিকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উত্তর কোরিয়া তার সঙ্গে বাণিজ্য বন্ধ ও জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য দক্ষিণ কোরিয়ার কঠোর সমালোচনা করেছে।অন্যদিকে উত্তর কোরিয়ার সম্ভাব্য অতর্কিত হামলা প্রতিরোধের প্রস্তুতি হিসেবে গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার কে১ ট্যাংকগুলোকে এক মহড়া চালাতে দেখা যায়।