উত্তর কোরিয়ার আলোচনার প্রস্তাব এক ধরনের ‘প্রতারণা’: সিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সংকট নিরসনে উত্তর কোরিয়ার নিঃশর্ত আলোচনার প্রস্তাবকে নিছক ‘প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়া। আজ বৃহস্পতিবার দেশটির একজন সরকারি কর্মকর্তা জানান, উত্তর কোরিয়া আন্তরিকভাবে এ প্রস্তাব দেয়নি।ওই কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়া আগেই আলোচনার প্রস্তাব দিয়েছে। উত্তর কোরিয়াও একই প্রস্তাব দিয়ে বিবৃতি দিল। আসলে এটা নিছক প্রতারণা। এটা বিশুদ্ধ প্রস্তাব নয়। সমস্যা সমাধানে উত্তর কোরিয়া যে আন্তরিক—তা কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করার আহ্বান জানান তিনি।এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিফেন বসওয়ার্থ আজ বৃহস্পতিবার চীন পৌঁছেছেন। দুই কোরিয়ার মধ্যকার সমস্যা নিয়ে আলোচনার জন্য কাল শুক্রবার তিনি জাপান সফর করবেন বলে জানা গেছে। রয়টার্স।