প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাম: কিম জং-উনক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক সভায় নতুন নেতা উনকে দেশটির সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির প্রয়াত নেতা কিম জং-ইলের মৃত্যুর পর পরই তাঁর ছোট ছেলে কিম জং-উনকে উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়।বাবা কিম জং-ইলের লিখিত ইচ্ছানুসারে কিম জং-উনকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৮ অক্টোবর প্রয়াত কিম জং-ইল ওই দলিল লিখে যান।বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মধ্য দিয়ে তরুণ নেতা কিম জং-উন উত্তর কোরিয়ার ক্ষমতায় নিজের অবস্থান সুসংহত করলেন। ১৭ ডিসেম্বর কিম জং-ইল হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান।