উত্তর কোরিয়ায় ঘূর্ণিঝড়ে বহু লোক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ায় ঘূর্ণিঝড় ‘কম্পাসু’র ফলে সৃষ্ট প্রবল বন্যা, ঝোড়ো হাওয়া ও ভূমিধসে বহু লোক নিহত হয়েছে। ২ সেপ্টেম্বর দেশটিতে ঘূর্ণিঝড় কম্পাসু আঘাত হানে।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এ প্রথমবারের মতো ঘূর্ণিঝড়ের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। কেসিএনএ আরও জানিয়েছে, এ ঘূর্ণিঝড়ের ফলে মোট নয় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রাস্তাঘাট, রেলপথ এমনকি বিদ্যুত্ সঞ্চালন লাইনও এই ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এদিকে এ ঘূর্ণিঝড়ের কারণে প্রেসিডেন্ট কিম জল ইংয়ের উত্তরসূরি নির্বাচনের লক্ষ্যে আয়োজিত উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দলের সম্মেলনটিও পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার সাহায্য সংস্থা গুড ফ্রেন্ডসের সঙ্গে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের যে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাও ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হয়ে গেছে।উত্তর কোরিয়ায় চলমান বন্যা পরিস্থিতির কারণে দেশটি এমনিতেই খাদ্যসংকটে ভুগছে। ঘূর্ণিঝড় কম্পাচু এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। খাদ্যসংকটের পরিপ্রেক্ষিতে এ সপ্তাহের শুরুর দিকে প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া এক মাসের মধ্যে উত্তর কোরিয়াকে চাল ও অন্যান্য সাহায্য প্রদান করার ঘোষণা দিয়েছিল। এর মাধ্যমে দেশ দুটির মধ্যে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দেওয়া হয়েছিল।—বিবিসি