উত্তর কোরীয়দের কান্না থামেনি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-ইল পৃথিবীর মায়া ছেড়েছেন গত শনিবার। তাঁর বয়স হয়েছিল ৬৯। এই বয়সে চলে যাওয়াটাই হয়তো অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে। কিন্তু উত্তর কোরিয়ার মানুষ তা মানতেই পারছেন না। কারণ যা-ই হোক, এই মানুষটি দেশের যে অনেক জনপ্রিয় ছিলেন, তা সহজেই বোধগম্য।গতকাল সোমবার টেলিভিশনে তাঁর মৃত্যুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে পুরো দেশ কান্নায় ভেঙে পড়ে। টেলিভিশনের ঘোষিকাও কান্নাজড়িত কণ্ঠে প্রিয় নেতার মৃত্যুসংবাদ জানিয়েছেন।এই নেতা তাঁর দেশে ছিলেন ‘দেবতুল্য’। কিন্তু পশ্চিমাদের চোখে তিনি ছিলেন ‘খেয়ালি একনায়ক’ ও ‘বদমেজাজি শাসক’।১৯৯৪ সালে বাবা কিম ইল সাংয়ের মৃত্যুর পর কিম জং-ইল সমাজতান্ত্রিক এ দেশটির ক্ষমতার হাল ধরেন। সেই সঙ্গে নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।কিম ইল সাংকে কোরিয়ার জনক, মহান নেতা ও চিরন্তন প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করা হয়। এ কারণে ছেলে কিম জং-ইল কখনোই দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেননি। এই পদটি ছিল কেবল তাঁর বাবার জন্যই সংরক্ষিত। রয়টার্স