সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা অর্থনীতি প্রথম পত্রে যেমন চাহিদা, জোগান, গাণিতিক অর্থনীতির মৌলিক ধারণা, বাজার দাম নির্ধারণ, উৎপাদন ও উৎপাদনসম অধ্যায়গুলো ভালোভাবে আয়ত্ব করতে পারলে ভালো নম্বর পাওয়া যায়। একইভাবে দ্বিতীয় পত্র থেকে জাতীয় আয়, মুনাফা, খাজনা, মজুরি, অর্থ, ব্যাংক-ব্যবসা, জনসভা, ইত্যাদি অধ্যায় পড়লে নম্বর বেশি পাওয়া যায়। কারণ এসব অধ্যায়ের প্রশ্নগুলো হয় চিত্র সংশ্লিষ্ট, যা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। বিষয়টি প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য, আর সময় বণ্টন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বড় প্রশ্নের দুটি অংশ থাকে। বড় প্রশ্নোত্তরে একটু বেশিসময়নিয়েউত্তর লিখতে পারো।ছোট প্রশ্নোত্তর তিন-চার মিনিটে সংক্ষিপ্ত আকারে লিখলে ভালো নম্বর অর্জন সম্ভব হবে না। আর চিত্রের অনুশীলন অবশ্যই পরীক্ষার হলে ঢোকার পরই ভালোভাবে করে নিতে হবে। না হলে চিত্র ভুল হলে নম্বর কমে যাওয়ার আশঙ্কা থাকবে।