উত্তর-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম পাকিস্তানের ডেরা ইসমাইল খান শহরে একটি পুলিশ ভ্যানের ওপর আজ মঙ্গলবার এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় তিন পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক চিকিত্সক।পুলিশ সদস্য ইফতিখার খানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বোমারুটি যে পুলিশ ভ্যানের ওপর হামলা চালায় সেটি একজন পুলিশ কর্মকর্তা ও তাঁর অধীন কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে তাঁদের থানার দিকে যাচ্ছিল।শহরটির প্রধান হাসপাতালের একজন চিকিত্সক বলেন, ১২ জন মৃত এবং ১০ জন আহত লোককে ভর্তি করা হয়েছে। ‘আমাদের জরুরি বিভাগে ১২টি মৃতদেহ রাখা আছে,’ কিবলা খান নামে ওই চিকিত্সক টেলিফোনে রয়টার্সকে জানান। তিনি বলেন, মৃতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও দুই জন শিশু।