উত্তর-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট শহরের একটি পুলিশ স্টেশনে আজ রোববার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় সাত ব্যক্তি নিহত ও অন্তত ২৬ জন আহত হয়েছে।আবদুল্লাহ খান নামের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, বোমা হামলাকারী তার বিস্ফোরকভর্তি গাড়িটি চালিয়ে পুলিশ স্টেশনটির একটি দেয়ালের ওপর সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।