উত্তর-পশ্চিম পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর-পশ্চিম পাকিস্তানে আফগান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত বাজাউর এলাকার একটি মার্কেটে আজ শনিবার এক বোমা বিস্ফোরণে ৫ ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।স্থানীয় সরকারি কর্মকর্তা সাদ মোহাম্মদ জানিয়েছেন, সংশ্লিষ্ট এলাকার একটি রেস্টুরেন্টের কোনো এক জায়গায় বোমাটি পুঁতে রাখা হয়েছিল। রেস্টুরেন্টে অনেক মানুষ অবস্থান করছিলেন। বিস্ফোরণে পাঁচ সাধারণ নাগরিক নিহত ও ১০ জন আহত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী এই এলাকার অধিবাসীরা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে একাটি আলাদা বাহিনী গঠন করেছে। এ মাসের শুরুর দিকে মার্কিন অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানে আত্মঘাতী হামলা উদ্বেগজনক হারে বেড়ে গেছে।