উত্তর প্রদেশে ট্রাক পুকুরে, ৪০ তীর্থযাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশে আজ সোমবার সকালে একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে গিয়ে ৪০ তীর্থযাত্রী নিহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ব্রজ লাল জানান, আজ সকালে ট্রাকটি ৬০ জনের বেশি তীর্থযাত্রী নিয়ে রাজ্যের বালিয়া জেলার নাগ্রা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ৪০ জন নিহত ও ১২ জন আহত হয়। ট্রাকটি জেলার সতী মাতা মন্দিরের দিকে যাচ্ছিল। তিনি জানান, পানিতে ডুবেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে। এপি ও পিটিআই।