উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওড়া থেকে দেরাদুনগামী ট্রেন ‘দুন এক্সপ্রেস’ আজ বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের জৈনপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে কমপক্ষে সাতজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সোয়া একটায় জৌনপুর রেলওয়ে স্টেশন থেকে ৩৫ এবং বারানসি স্টেশন থেকে ৭০ কিলোমিটার দূরে মেহরাওয়া রেলস্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কবলে পড়া দুন এক্সপ্রেস নামে এই ট্রেনটি হাওড়া থেকে দেরাদুন যাচ্ছিল। দুর্ঘটনায় ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। রেলের কর্মকর্তারা জানান, ত্রুটিপূর্ণ রেললাইন দিয়ে চলার একপর্যায়ে চলন্ত ট্রেনটিকে আকস্মিক থামিয়ে দেন চালক। এতে ইঞ্জিনসহ ট্রেনটির সামনের দিকের ১০টি বগি লাইনে স্থির থাকলেও পেছনে সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার দেড় ঘণ্টা পর জৌনপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স ও চিকিত্সা উপকরণ নিয়ে ঘটনাস্থলে যান। রেলওয়ের লক্ষেৗর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছুটে যান সেখানে। রেলমন্ত্রী সন্ধ্যার মধ্যেই ঘটনাস্থলে যাবেন বলে জানা গেছে। জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় গ্রামবাসী। তারা ট্রেনের ভেতর আটকে পড়া ২০০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করে। তবে এখনো ৫০০ জনের বেশি লোক আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। আটকে পড়া এ যাত্রীদের উদ্ধারে ইতিমধ্যেই তিনটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।