উত্তর প্রদেশে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে একটি ট্রেনের সঙ্গে একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। বাসটি একটি বিবাহ অনুষ্ঠানের যাত্রীদের বহন করছিল। রাজ্যের কাশিরামনগর জেলায় এ দুর্ঘটনা ঘটে।জেলা ম্যাজিস্ট্রেট সিলভা কুমারি বলেন, গতকাল রাত দুইটার দিকে ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশের পরিদর্শক দলবির সিং জানান, লক্ষেৗ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে থানাগাঁও এলাকায় একটি রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে। রেলক্রসিংটির দায়িত্বে কোনো কর্মী ছিলেন না। কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিল।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং জীবনহানির ঘটনাটির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া তিনি নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। মনমোহন দুর্ঘটনার কারণ তদন্তেরও নির্দেশ দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।