উত্তর প্রদেশে দুটি ট্রেন দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে উত্তর প্রদেশের এটওয়া ও কানপুরে আজ শনিবার ভোরে দুটি ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়েছে।পুলিশ প্রাথমিক খবরে জানায়, ঘন কুয়াশার কারণে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। এদিকে আজ সকালে পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের বাঁশতলা-সাবডিহা রেলস্টেশনে স্থল মাইনের সাহায্যে মাওবাদীদের একটি ট্রেন উড়িয়ে দেওয়ার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ঘটনাস্থল থেকে স্থল মাইন ও মাওবাদীদের ব্যানার উদ্ধার করা হয়। কিছুদিন আগে ওখানেই মাওবাদীরা রাজধানী এক্সপ্রেস আটক করেছিল।আজ উত্তর প্রদেশের এটওয়া রেলস্টেশনের অদূরে সরাইভূপাত স্টেশনে প্রথমে দুটি ট্রেনের সংঘর্ষ হয়। স্টেশনে দাঁড়িয়ে থাকা মগধ এক্সপ্রেসকে হঠাত্ এসে আঘাত করে লিছভি এক্সপ্রেস। এতে লিছভি এক্সপ্রেস ট্রেনের চালক নিহত এবং ১২ জন আহত হয়। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে উদ্ধার ট্রেন চলে গেছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে এর কিছুক্ষণ পরই। কানপুরের কাছে পানকি স্টেশনে দাঁড়িয়ে থাকা গোরক্ষধাম এক্সপ্রেসকে আঘাত করে প্রয়াগরাজ এক্সপ্রেস। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।