উত্তর প্রদেশের আরও দুই মন্ত্রী অপসারিত
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মন্ত্রিসভা থেকে আরও দুই মন্ত্রীকে অপসারিত করলেন মুখ্যমন্ত্রী মায়াবতী। ওই দুই মন্ত্রী হলেন রাংনাথ মিশ্র ও বিধান সিং।দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বড় ধরনের দুর্নীতির অভিযোগে আজ বুধবার তাঁদের অপসারণ করা হয়।রাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, যতদিন পর্যন্ত রাংনাথ মিশ্র ও বিধান সিং আদালতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারবেন, ততদিন তাঁরা মন্ত্রিসভা থেকে অপসারিতই থাকবেন। ওই দুই মন্ত্রীর ওপর সতর্ক নজর রাখা হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।এর আগে গত এপ্রিল মাসে দুর্নীতির অভিযোগে মায়াবতী চারজন মন্ত্রীকে অপসারণ করেছিলেন। তাঁরা হলেন অনন্ত কুমার মিশ্র, বাবু সিং কুশয়াহা, রাজেশ ত্রিপাঠী ও আওয়াদ পাল সিং যাদব।উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট স্বামী প্রসাদ বলেছেন, নিয়ম অনুযায়ী কারও বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তা বিধানসভায় উত্থাপন করতে হয়। কিন্তু দুর্নীতির মামলায় ওই ছয় মন্ত্রীর নাম দেখেই মুখ্যমন্ত্রী মায়াবতী তাঁদের অপসারণ করে নতুন এক রেকর্ড গড়েছেন।স্বামী প্রসাদ আরও বলেছেন, ‘এর মাধ্যমে মায়াবতী প্রমাণ করলেন, দুর্নীতির সঙ্গে তিনি কখনোই আপস করেন না।’