উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী অখিলেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর প্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সমাজবাদী পার্টির (এসপি) মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব। কোনৌজ থেকে তিনবার নির্বাচিত এই এমপি একই সঙ্গে রাজ্য সভারও নেতা নির্বাচিত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।এসপি দলের জ্যেষ্ঠ সদস্য আজিম খান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ৩৮ বছর বয়সী অখিলেশ যাদবের নাম প্রস্তাব করেন। দলটির রাজ্য সভার অধিকাংশ সদস্যই এ প্রস্তাব সমর্থন করেন। আগামী সোমবার তাঁর ক্ষমতা গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। সম্প্রতি উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি বিপুল বিজয় অর্জন করে। ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, উত্তর প্রদেশে বিজয়ী মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির (এসপি) পক্ষ থেকে তাঁর ছেলে অখিলেশ যাদবকে রাজ্যের মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।