উত্তর যথাযথ লেখো, প্রয়োজনে চিত্র দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষকঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা।প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। কৃষি শিক্ষা বিষয়টিতে এ+ পাওয়ার জন্য কিছু পরামর্শ দেব। নিচের বিষয়গুলো মেনে চললে তা তোমাদের বেশি নম্বর পেতে সহায়তা করবে। অবশ্যই বিষয়বস্তু সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, এ জন্য পাঠ্যবই ভালোভাবে পড়ার কোনো বিকল্প নেই।  সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নিয়ম আছে। যেমন—ক নম্বর প্রশ্নের জন্য যা চেয়েছে তাই লিখবে। খ নম্বরের জন্য বোঝার বিষয়ে যা চেয়েছে তাই লিখবে। গ নম্বরের জন্য প্রয়োগমূলক যথাযথ উত্তর দেবে। ঘ নম্বরের জন্য নিজের দক্ষতা সঠিকভাবে ফুটিয়ে তুলবে তোমার মত দিয়ে। মনে রাখবে গ ও ঘ-এর জন্য নম্বর বরাদ্দ ৩ ও ৪। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে, তোমরা এত বেশি লিখেছ যা ঠিক নয়। প্রশ্নের উত্তর যথাযথ লিখলেই ভালো নম্বর পাবে। ক নম্বর প্রশ্নের উত্তর যেহেতু সরাসরি বই থেকে লেখা, তাই বিভিন্ন তথ্য, সংজ্ঞা ইত্যাদি মুখস্থ করবে। এখানে বানিয়ে লেখার সুযোগ নেই খ নম্বরের জন্য খুব বেশি লেখার দরকার নেই। প্রদত্ত অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বুঝে উত্তর দিতে হবে। যেমন—অনুচ্ছেদে বলা হয়েছে—(i) ‘আরিফ তাঁর একখণ্ড জমিতে কাঁঠালের চারা লাগিয়ে লাভবান হলো।’ অথবা (ii) ‘আরিফ একখণ্ড জমিতে কাঁঠালের চারা লাগানোর পরের বছর বর্ষা মৌসুমের পর সব চারা মারা গেল।’ যদি প্রশ্ন করা হয়, (খ) আরিফের জমিটির একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অনুচ্ছেদ (i)-এর আলোকে উত্তর হবে: জমিটি লাল ও অম্ল মাটির উঁচু জমি। কারণ, কাঁঠালগাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না বিধায় যেখানে বর্ষার পানি দাঁড়ায় না, এমন উঁচু জমিতে আরিফ কাঁঠালের চারা লাগিয়েছিল, ফলে কাঁঠাল চাষ করে লাভবান হয়েছিল।অনুচ্ছেদ (ii)-এর আলোকে উত্তর হবে ঠিক বিপরীত।  গ নম্বর প্রশ্নের উত্তরে অনেক সময় চিত্র উপস্থাপন করার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে চিত্র অবশ্যই চিহ্নিত করতে হবে। উদাহরণস্বরূপ: ২০টি ভেড়া পালনের জন্য বাসস্থানের চিত্র চাওয়া হলো। উত্তরের ক্ষেত্রে লক্ষ রাখবে, প্রতিটি ভেড়ার জন্য ১ বর্গমিটার জায়গার প্রয়োজন। তাহলে ২০টির জন্য ২০ বর্গমিটার আকারের ঘর তোমাকে এঁকে দেখাতে হবে। সে জন্য ৮মি.২.৫ মি. (৮ মিটার লম্বা ও ২.৫ মিটার চওড়া) আকারের ঘর তোমাকে চিহ্নিত করে দেখাতে হবে। এবং উচ্চতা ২.৫ থেকে ৩ মিটার দেখাতে হবে। শুধু চিত্রটি এঁকে রাখলেই হবে না।  ঘ নম্বর প্রশ্নের উত্তরের জন্য তোমাদের ওই অধ্যায়ের বিভিন্ন অংশ থেকে তথ্য নিয়ে প্রয়োজনমতো উপস্থাপন করে বিষয়টি বিশ্লেষণ করতে হবে। এ জন্য ভালো নম্বর পেতে হলে তোমার নিজস্ব মতামত অবশ্যই দেবে। প্রতিটি প্রশ্নের উত্তর লেখা শেষ হলে খাতার আড়াআড়ি একটি দাগ টেনে পরীক্ষককে বোঝাতে হবে যে প্রশ্নের উত্তর এখানেই শেষ।