উত্তর যেন প্রাসঙ্গিক ও যথার্থ হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীপরীক্ষা শুরু হওয়ার আগে কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার রুটিন অনুযায়ী বিভিন্ন পত্রের পড়ার বিষয়টি পরিকল্পনায় রাখতে হবে। পরীক্ষার আগের রাতে আত্মবিশ্বাস নিয়ে সময়মতো ঘুমিয়ে পড়বে। পরীক্ষার আগে তোমার পরীক্ষার সব উপকরণ আছে কিনা তা দেখে গুছিয়ে রাখবে। বিশেষ করে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, একাধিক কালো কালির বলপয়েন্ট কলম, স্কেল, পেনসিল, হাতঘড়িসহ প্রয়োজনীয় উপাদানগুলো কভারব্যাগে গুছিয়ে রাখবে। কোনো কারণে প্রশ্নের উত্তর ভালোভাবে জানা না থাকলে যেটুকু জানো সেটুকু লেখার চেষ্টা করবে। প্রতিটি প্রশ্নের উত্তর যেন প্রাসঙ্গিক ও যথার্থ হয়। পরীক্ষার শেষ ১০-১৫ মিনিট মনোযোগসহ উত্তরপত্রের কভার পাতার অংশ এবং ভেতরের প্রশ্নের নম্বরসহ সবকিছু রিভিশন দেবে। বানান ও সাধু-চলিতের বিষয়টি গুরুত্ব দেবে। বিশেষ করে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে মনোযোগী হয়ে ভালো নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে, যাতে জিপিএ পাঁচ পাওয়া সহজ হয়।