শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকাহিন্দুধর্ম শিক্ষা বিষয়টি সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সৃজনশীল প্রশ্নে বা যথাযথ উত্তরদানের জন্য শিক্ষার্থীদের বোর্ড নির্ধারিত পাঠ্যবইটির প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।# উত্তরদানের সময় বিশেষ করে অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাইয়ের জন্য যে প্রশ্নগুলো করা হয়, প্রশ্নানুযায়ী উত্তরগুলোর মধ্যে যেন দক্ষতার বিভিন্ন ধাপগুলোর ভিত্তিতে উত্তর করা হয়। কেননা বিভিন্ন ধাপের জন্য আলাদা করে নম্বর নির্ধারিত থাকে।# এ কারণে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার উদ্দেশ্যে পাঠ্যবইয়ের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় সম্পর্কেও ধারণা রাখতে হবে।# নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ দুই ঘণ্টার মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে। বাকি ১০ মিনিট রিভিশনের জন্য রাখা যেতে পারে। অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্নোত্তর করার জন্য শিক্ষার্থী ২০ মিনিট সময় পাচ্ছে।# সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ক, খ, গ ও ঘ ধারাবাহিকভাবে উত্তর করবে।# বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে A+ নম্বর পেতে বহুনির্বাচনী প্রশ্নে পূর্ণ নম্বর পাবে এমন প্রস্তুতিই নিতে হবে।# বহুনির্বাচনীর জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর সরাসরি পাঠ্যবইতে থাকছে। অনুধাবন ও উচ্চতর দক্ষতার বহুনির্বাচনী প্রশ্নের সঠিকভাবে উত্তর করতে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং এর ভিত্তিতে সবচেয়ে সঠিকভাবে উত্তরটি নির্বাচন করতে হবে। অনেক সময় কোনো কোনো শিক্ষার্থীর কাছে একাধিক উত্তর সঠিক বলে মনে হতে পারে। এ ক্ষেত্রে পাঠ্যসূচির আলোকে বিবেচনা করলে সঠিক উত্তরটি খুঁজে নেওয়া সহজ হবে।