প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রামপরীক্ষা প্রায় দোরগোড়ায় এসে গেছে। এখন নতুন করে কিছু পড়ার সুযোগ কম। তাই আগে যা পড়েছ, সেগুলো ঝালিয়ে নিতে হবে। সীমিতভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে। আর পরীক্ষার খাতায় লেখার ক্ষেত্রে বানানের ব্যাপারে বিশেষ যত্নশীল হতে হবে। উত্তর হতে হবে প্রাসঙ্গিক। বাড়তি কিছু লিখে সময় নষ্ট করা ঠিক হবে না। জায়গা ফাঁক রেখে লিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সৃজনশীল প্রশ্নের ‘গ’ ও ‘ঘ’-এর উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই উদ্দীপকের কথাটি উল্লেখ করতে হবে। অনেকেই এতে ভুল করে। সবশেষে রিভিশন দেওয়ার মতো সময় হাতে রেখে সব প্রশ্নের উত্তর দিতে হবে।