উত্তরখানে যুবককে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরখানে আজ মঙ্গলবার ভোরে চোর সন্দেহে রিপন (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর বাবার নাম তারা মিয়া। তিনি পরিবারের সঙ্গে উত্তরখান এলাকায় থাকতেন। ঘটনার তদন্তকারী উত্তরখান পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, আজ সকালে খবর পেয়ে উত্তরখান কাসকুরা বাজারে এসে দেখেন একটি দোকানের মধ্যে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রিপনকে স্থানীয় দোকানদারেরা পেটাচ্ছেন। তিনি রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।দেলোয়ার হোসেন আরও জানান, দোকানদারদের অভিযোগ আজ ভোরে রিপন একটি দোকানে ঢুকে টাকা ও মালপত্র চুরি করছিলেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।