উত্তরণ শিল্পীগোষ্ঠীর গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগরপুর উত্তরণ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ২ আগস্ট আগরপুর বাজারে ’৭২-এর সংবিধান পুনঃ প্রবর্তনের দাবিতে গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরপুর উত্তরণ শিল্পীগোষ্ঠীর সভাপতি কাজী বোরহানুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল হাকিম, মুক্তিযোদ্বা কমান্ডার মো. আনিচুর রহমান খান, মুক্তিযোদ্ধা নুর মুহাম্মদ প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিশেন করেন আগরপুর উত্তরণ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।