প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রতিটি বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন নির্দেশিকা প্রতিবছর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃপক্ষ প্রদান করে থাকে। শিক্ষার্থীদের জন্য সেই নির্দেশনাটি নিচে ছাপা হলো।বাংলা কবিতা লেখা: কবি এবং কবিতার নাম সঠিক ও স্পষ্টভাবে লেখার জন্য ১+১ নম্বর পাবে এবং বাকি ৮ নম্বর নির্ভুলভাবে আট লাইন লেখার জন্য পাবে। কোনো পরীক্ষার্থী আট লাইন সঠিকভাবে লিখতে না পারলে যে কয়টি লাইন সঠিক লিখবে, সে অনুযায়ী নম্বর পাবে। ব্যাখ্যা লেখা: পদ্য বা কবিতার নামসহ প্রসঙ্গ উল্লেখ করতে পারলে ১+১ নম্বর পাবে এবং উদ্ধৃতাংশের সঠিক ব্যাখ্যা করার জন্য ৩ নম্বর পাবে। রচনামূলক প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান ৪ বিবেচনা করে মূল্যায়ন হবে। তিনটির বেশি উত্তর লিখলে অতিরিক্ত উত্তর মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। শব্দের অর্থ: শুদ্ধ বানানসহ সঠিক অর্থ লিখলে পূর্ণ নম্বর পাবে। শব্দ দিয়ে বাক্য রচনা: প্রদত্ত শব্দটিকে বাক্যের যেকোনো স্থানে বসিয়ে বাক্যটি অর্থপূর্ণ করতে পারলে পূর্ণ নম্বর পাবে। বিরাম চিহ্ন বসানো: উত্তর সঠিক হলে পূর্ণ নম্বর এবং ভুল বিরাম চিহ্ন প্রয়োগের জন্য তুলনামূলক নম্বর কম পাবে। বন্ধনীর () মধ্য থেকে সঠিক অংশ: ভুল অংশ বেছে নিয়ে উত্তর লিখলে নম্বর কম পাবে। অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি: যথাযথভাবে প্রশ্ন তৈরি করতে পারলে প্রতি প্রশ্নের জন্য ১ নম্বর পাবে। যুক্ত বর্ণ ব্যবহার করে শব্দ গঠন: সঠিক যুক্ত বর্ণ ব্যবহারের জন্য পূর্ণ নম্বর পাবে। সমার্থক শব্দ/ বিপরীত শব্দ লিখন: দুটি সঠিক সমার্থক শব্দের জন্য পূর্ণ নম্বর পাবে এবং একটি লিখলে অর্ধেক নম্বর পাবে। বিপরীত শব্দ সঠিক হলে পূর্ণ নম্বর পাবে। এক কথায় প্রকাশ: প্রতিটি বাক্য আলাদা আলাদা লিখে = বা— চিহ্ন দিয়ে এক কথায় প্রকাশ করতে পারলে তবেই পূর্ণ নম্বর পাবে। কোনোভাবেই পাঁচটির বেশি উত্তর গ্রহণ করা হবে না। বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখন: ক্রিয়াপদের সঠিক চলিত রূপ লিখতে পারলে পূর্ণ নম্বর পাবে। সংক্ষিপ্ত প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যথার্থ হলে পূর্ণ নম্বর পাবে। কবিতার মূলভাব লিখন: একজন শিক্ষার্থী নিজস্ব মেধা ও মননশীলতা প্রয়োগ করে মূলভাব লিখলে পূর্ণ নম্বর পাবে। রচনা লিখন: রচনা লেখার ক্ষেত্রে তত্ত্ব ও তথ্যসহ সার্বিক উপস্থাপন বিবেচিত হবে। এ ক্ষেত্রে পরীক্ষক নিজ যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োগ করবেন, যেন কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয়। পরীক্ষার্থীর উত্তরপত্রের বানান ভুল হলে চিহ্নিত করবেন এবং মূল্যায়নের সময় বিষয়টি বিবেচনায় নেবেন। ব্যাকরণের ক্ষেত্রে যেকোনো প্রকার ভুলকে ভুল হিসেবেই মূল্যায়ন করবেন।গণিতসংক্ষিপ্ত উত্তর: প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখলে পূর্ণ ১ নম্বর করে পাবে। বহুনির্বাচনী ও শূন্যস্থান পূরণ সম্পর্কিত প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবে। প্রশ্ন নম্বর ৩ থেকে ১৩। (গাণিতিক সমস্যা যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে): (ক) গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রতিটি স্তরের শুদ্ধতা যাচাই করে নম্বর পাবে। কোনো স্তরে বা ধাপে ভুল হলে সে ক্ষেত্রে উত্তর সঠিক হলেও নম্বর পাবে না। তবে পরীক্ষার্থী সঠিক ধাপ বা ধারাবাহিকতা বজায় রেখে সঠিক উত্তরের আগ পর্যন্ত অগ্রসর হলে স্তরভিত্তিক নম্বর পাবে। এ ক্ষেত্রে উত্তর ভুলের জন্য সর্বোচ্চ ২ নম্বর কম পাবে।(খ) সরলের সমাধান করার ক্ষেত্রে পাঠ্যপুস্তক অনুসৃত নিয়মাবলি অনুসরণ করে উত্তর দেওয়া উচিত। পরীক্ষার্থী ধারাবাহিকতা বজায় রেখে অগ্রসর হলে স্তরভিত্তিক নম্বর পাবে।জ্যামিতি: (ক) চিত্রসহ সংজ্ঞা লেখো: এরূপ ক্ষেত্রে চিত্র ও চিত্রের বর্ণনা এবং উভয়ের জন্য নম্বর বণ্টন বা প্রদান করা হবে।(খ) চিত্র অঙ্কনের ক্ষেত্রে অঙ্কনের বিবরণ বা বর্ণনা ও চিত্রের নামকরণ উভয় অংশের জন্য নম্বর বণ্টন বা প্রদান করা হবে।ইংরেজি MCQ/ Fill in the blank : MCQ-এর ক্ষেত্রে প্রদত্ত বাক্যগুলোর পাশে সঠিক উত্তর লিখলে অথবা প্রদত্ত উত্তরগুলো লিখে সঠিক উত্তরে টিক () চিহ্ন দিলে পূর্ণ নম্বর পাবে। এমনকি প্রদত্ত বাক্যগুলো না লিখে যদি শুধু প্রশ্ন-ক্রমিক যেমন—(ক) লিখে তার পাশে সঠিক উত্তর লিখলে কিংবা প্রদত্ত উত্তরগুলো লিখে সঠিক উত্তরে টিক () চিহ্ন অথবা শুধু সঠিক উত্তর ক্রমিক দিলেও পূর্ণ নম্বর পাবে। Fill in the blank-এর ক্ষেত্রে প্রশ্নে প্রদত্ত বাক্যটি লিখে শূন্যস্থানের জন্য প্রযোজ্য word/ phrase সঠিক লিখলে পূর্ণ নম্বর পাবে। True or false/ matching : True বাক্যগুলোর ক্ষেত্রে শুধু প্রশ্ন-ক্রমিক লিখে তার পাশে true লিখলেই নম্বর পাবে।প্রশ্ন-ক্রমিক ও প্রদত্ত বাক্যগুলো লিখে শুদ্ধ উত্তর লিখলে পূর্ণ নম্বর পাবে। এ ক্ষেত্রে true/ false না লিখে সংক্ষেপে T/F লিখলে কোনো নম্বর পাবে না। আর matching-এর ক্ষেত্রে কলাম A-এর সঙ্গে কলাম B-এর বাক্যাংশ মিল করে পূর্ণ বাক্য লিখে উত্তর লিখলে পূর্ণ নম্বর পাবে। Answering question : এ ক্ষেত্রে প্রশ্ন-ক্রমিক লিখে সঠিক উত্তর লিখলে পূর্ণ নম্বর পাবে। যদি কোনো শিক্ষার্থী সংক্ষেপে উত্তর লেখে (যেমন—Ques. Who open the box? Answer : Asif.) তাহলেও পূর্ণ নম্বর পাবে। Write 8 lines of a poem : পাঠ্যবইয়ের কবিতার ৮ লাইন নির্ভুলভাবে লিখলে পূর্ণ নম্বর পাবে। কবিতার নাম, লাইন, সংখ্যা ও বিরাম চিহ্নগুলো ঠিকভাবে লিখতে পারলে পূর্ণ নম্বর পাবে। প্রতি চারটি শব্দের বানান ভুল হলে ১ নম্বর কম পাবে। Punctuation marks না লিখলে কিংবা ভুল লিখলে একটি শব্দের বানান ভুল হয়েছে ধরে নম্বর কাটা হবে। Making substitution table/ Making sentences : Table-এ প্রদত্ত word/ pharse ব্যবহার করে punctuation mark-সহ অর্থবোধক বাক্য লিখতে পারলে প্রতিটি বাক্যের জন্য পূর্ণ ১ নম্বর পাবে। প্রদত্ত word দিয়ে অর্থবহ বাক্য লিখতে পারলে পূর্ণ নম্বর পাবে। Matching words meaning : প্রশ্নের নির্দেশমতো পাশাপাশি প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারলে পূর্ণ নম্বর পাবে। Capital letters and punctuation marks : Capital letter হবে না এমন word-এ capital letter ব্যবহার করলে কিংবা যথাস্থানে punctuation marks না দিয়ে অন্য স্থানে দিলে ভুল হবে এবং এমন চারটি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। Rearrange : Rearrange করে সঠিক প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারলে ও প্রশ্নগুলোর অর্থবোধক উত্তর দিতে পারলে পূর্ণ নম্বর পাবে। প্রশ্নবোধক বাক্য লিখতে গিয়ে বানান ভুল করলে নম্বর কম পাবে। প্রতি চারটি বানান ভুলের জন্য ১ নম্বর করে কাটা যাবে। Dialogue & response : সংলাপে would/could ব্যবহার করে request ও response লিখে বক্তব্য প্রকাশ করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। Correct form of verb : Verb-এর সঠিক form লিখে পূর্ণ বাক্য লিখতে পারলে পূর্ণ নম্বর পাবে। Paragraph : প্রশ্নের clue/ question/ model অনুযায়ী সঠিক বাক্যে paragraph আকারে লিখতে পারলে পূর্ণ ১০ নম্বর পাবে। প্রতি চারটি বানান ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। Letter : Letter-এর পাঁচটি অংশ যথাযথভাবে লিখতে পারলে ৫ নম্বর পাওয়া যাবে। চিঠির ভেতরে লেখায় বাক্যের বানান ভুল হলে অবশিষ্ট ৫ নম্বর পাবে।পরিবেশ পরিচিতি বিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর লিখন: প্রশ্নপত্রে প্রদত্ত বাক্যগুলো লিখে এর পাশে সঠিক উত্তর লিখলে অথবা প্রশ্নপত্রে প্রদত্ত বাক্যগুলো না লিখে যদি শুধু প্রশ্ন নম্বর লিখে তার পাশে সঠিক উত্তর লিখে দিলেও পূর্ণ নম্বর পাবে। শূন্যস্থান পূরণ: প্রশ্নপত্রে উল্লিখিত বাক্য লিখে অথবা না লিখে শূন্যস্থানের জন্য প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ লিখলে পূর্ণ নম্বর পাবে। শুদ্ধ/ অশুদ্ধ নির্ণয়: শুদ্ধ বাক্যগুলোর ক্ষেত্রে শুধু প্রশ্ন নম্বর লিখে তার পাশে শুদ্ধ লিখলেই পূর্ণ নম্বর পাবে। অশুদ্ধ বাক্যগুলোর ক্ষেত্রে শুধু প্রশ্ন নম্বর লিখে তার পাশে অশুদ্ধ লিখলে পূর্ণ নম্বর পাবে। যদি কোনো শিক্ষার্থী প্রদত্ত বাক্যগুলো লিখে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ, যা প্রযোজ্য তা লিখে, তবে এ ক্ষেত্রে পূর্ণ নম্বর পাবে। মিলকরণ: এ ক্ষেত্রে বা পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের যে বাক্যাংশের মিল আছে, সে দুটি প্রশ্নক্রমিক পাশাপাশি লিখলে অথবা বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের যে বাক্যাংশের মিল আছে, তা লিখলে অথবা বাঁ পাশের প্রশ্নক্রমিক লিখলে পূর্ণ নম্বর পাবে। বাঁ পাশের বাক্যাংশের প্রশ্ন নম্বর লিখে তার সঙ্গে ডান পাশের যে বাক্যাংশের মিল আছে, তা লিখলে অথবা বাঁ পাশের বাক্যাংশ লিখে এর সঙ্গে ডান পাশের যে বাক্যাংশের মিল আছে তার প্রশ্ন নম্বর লিখে সঠিক মিল করলেও পূর্ণ নম্বর পাবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: এ ক্ষেত্রে প্রশ্ন নম্বর লিখে সঠিক উত্তর লিখলে পূর্ণ নম্বর পাবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে যেমন—চিকিৎসাবিজ্ঞানে ব্যবহূত পাঁচটি প্রযুক্তির নাম লেখো অথবা তালিকা তৈরি করো—এমন ধরনের প্রশ্নের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি নির্ভুলভাবে পাঁচটি প্রযুুক্তির নাম লেখে অথবা তালিকা তৈরি করে, তবে সে পূর্ণ নম্বর পাবে। কিন্তু পাঁচটি প্রযুক্তির নাম লেখার ক্ষেত্রে অথবা তালিকা তৈরির ক্ষেত্রে যদি কোনো প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞান-সম্পর্কিত নয় অথবা তালিকার সঙ্গে সম্পর্কিত নয়—এমন ক্ষেত্রে প্রতিটি ভুল প্রযুক্তির নাম লেখা অথবা তালিকার ভুল আইটেমের জন্য আনুপাতিক হারে নম্বর কম পাবে। বর্ণনামূলক প্রশ্নের উত্তর: বর্ণনামূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি প্রশ্নের উত্তর নির্ভুল, শুদ্ধ ও যথাযথ হয়, তবে যথার্থতার মাত্রার ওপর ভিত্তি করে নম্বর পাবে।পরিবেশ পরিচিতি সমাজ বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর লিখন: প্রশ্নপত্রে প্রদত্ত বাক্যগুলো লিখে এর পাশে সঠিক উত্তর লিখলে অথবা প্রশ্নপত্রে প্রদত্ত বাক্যগুলো না লিখে যদি শুধু প্রশ্ন নম্বর লিখে তার পাশে সঠিক উত্তর লিখে পূর্ণ নম্বর পাবে। শূন্যস্থান পূরণ: প্রশ্নপত্রে উল্লিখিত বাক্য লিখে অথবা না লিখে শূন্যস্থানের জন্য প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ লিখলে পূর্ণ নম্বর পাবে। শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয়: শুদ্ধ বাক্যগুলোর ক্ষেত্রে শুধু প্রশ্ন নম্বর লিখে তার পাশে শুদ্ধ লিখলেই পূর্ণ নম্বর পাবে। অশুদ্ধ বাক্যগুলোর ক্ষেত্রে শুধু প্রশ্নক্রমিক লিখে তার পাশে অশুদ্ধ লিখলে পূর্ণ নম্বর পাবে। যদি কোনো শিক্ষার্থী প্রদত্ত বাক্যগুলো লিখে পাশে শুদ্ধ ও অশুদ্ধ যা প্রযোজ্য তা লিখে, তবে এ ক্ষেত্রে পূর্ণ নম্বর পাবে। মিলকরণ: এ ক্ষেত্রে বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের যে বাক্যাংশের মিল আছে, সে দুটি প্রশ্নক্রমিক পাশাপাশি লিখলে অথবা বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের যে বাক্যাংশের মিল আছে, তা লিখলে পূর্ণ নম্বর পাবে। বাঁ পাশের বাক্যাংশের প্রশ্ন নম্বর লিখে এর সঙ্গে ডান পাশের যে বাক্যাংশের মিল আছে, তা লিখলে পূর্ণ নম্বর পাবে। অল্প কথায় উত্তর প্রশ্ন: এ ক্ষেত্রে প্রশ্ন নম্বর লিখে সঠিক উত্তর লিখলে পূর্ণ নম্বর পাবে। অল্প কথায় উত্তর প্রশ্নের ক্ষেত্রে যেমন—পৃথিবীর পাঁচটি সভ্যতার নাম লেখো অথবা তালিকা তৈরি করো—এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি নির্ভুলভাবে পাঁচটি সভ্যতার নাম লেখে, অথবা তালিকা তৈরি করে, তবে সে পূর্ণ নম্বর পাবে। কিন্তু পাঁচটি সভ্যতার নাম লেখার ক্ষেত্রে অথবা তালিকা তৈরির ক্ষেত্রে যদি কোনো তথ্য সভ্যতা-সংশ্লিষ্ট নয় অথবা তালিকার সঙ্গে সম্পর্কিত নয়, এমন ক্ষেত্রে প্রতিটি ভুল তথ্যের জন্য আনুপাতিক হারে নম্বর কম পাবে। বর্ণনামূলক উত্তর প্রশ্ন: বর্ণনামূলক উত্তর প্রশ্নের ক্ষেত্রে যদি প্রশ্নের উত্তর নির্ভুল, শুদ্ধ ও যথাযথ হয়, তবে যথার্থতার মাত্রার ওপর ভিত্তি করে নম্বর প্রদান করতে হবে।ধর্ম(ইসলাম শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা/খ্রিস্টানধর্ম শিক্ষা) সঠিক উত্তরটি খাতায় লেখো: চারটি উত্তরের মধ্য থেকে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখলে পূর্ণ নম্বর পাবে। শূন্যস্থান পূরণ: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করলে পূর্ণ নম্বর পাবে। শুধু সঠিক শব্দটি উত্তরপত্রে লিখলেও পূর্ণ নম্বর পাবে। শুদ্ধ/ অশুদ্ধ নির্ণয়: সঠিকভাবে শুদ্ধ/ অশুদ্ধ উত্তরপত্রে লিখলে পূর্ণ নম্বর পাবে। মিলকরণ: বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের সঠিক মিল অথবা বাঁ পাশের বাক্যাংশের ক্রমিকের সঙ্গে ডান পাশের বাক্যাংশের ক্রমিকের সঠিক মিলকরণপূর্বক উত্তরপত্রে লিখলে নম্বর পাবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর: প্রশ্নের উত্তর যথার্থ তথ্যবহুল ও সঠিক হলে পূর্ণ নম্বর পাবে। প্রশ্নের উত্তর যথার্থ তথ্যবহুল ও সঠিক না হলে আনুপাতিক হারে নম্বর কম পাবে। বর্ণনামূলক প্রশ্ন: বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে যদি প্রশ্নের উত্তর নির্ভুল, শুদ্ধ ও যথাযথ হয়, তবে যথার্থতার মাত্রার ওপর ভিত্তি করে নম্বর পাবে।(নির্দেশনাটি ২০১০ সালের পিএসসি পরীক্ষার)