উত্তরবঙ্গে ‘লালজমিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরবঙ্গের বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হচ্ছে শূন্যনের নাটক লালজমিন। এই নাটকে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। নাটকটির উত্তরবঙ্গ সফরের প্রথম প্রদর্শনী হলো গতকাল শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে। নাটকটির নির্দেশক সুদীপ চক্রবর্তী জানান, আজ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নাটকটি মঞ্চস্থ হবে লালমনিরহাটের পাঁচটি উপজেলা—লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামে। লালজমিন লিখেছেন মান্নান হীরা।