উত্তরাঞ্চলে ১২ জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের ডাকে ১২ জুন থেকে দেশের উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। হিলি স্থলবন্দরে ট্যাঙ্ক-লরি মালিক সমিতির নামে পরিবহন থেকে ১৫০ টাকা হারে চাঁদা আদায়, হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি ও পরিবহন শ্রমিকদের হয়রানির প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে পরিবহন ধর্মঘট আহ্বান করে বগুড়া শহরে মাইকিং করা হয়েছে।সংগঠনের রাজশাহী বিভাগীয় সহসভাপতি কামরুল মোর্শেদ জানান, রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ উদ্যোগে উত্তরাঞ্চলে এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তিনি জানান, ৯ জুন এ বিষয়ে প্রতিটি জেলায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ১১ জুনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ১২ জুন সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে।