উত্তরার জহুরা মার্কেটে পুড়েছে ১৩টি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে জহুরা মার্কেটে আজ শনিবার আগুনে পুড়েছে ১৩টি দোকান। এতে প্রায় ৪৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফায়ার ম্যান জিয়াউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, টিনশেড দেওয়া এ মার্কেট উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে। সকাল সাড়ে নয়টার দিকে শটসার্কিট থেকে এখঅনে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল নয়টা ৪০ মিনিটে টঙ্গী ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ পাঁচটি ইউনিটের নেতৃত্ব দেন উত্তরা জোনের প্রধান (উপসহকারী পরিচালক) মাসুদুর রহমান আকন্দ।পুড়ে যাওয়া দোকানগুলোর বেশির ভাগই মুদি ও প্রসাধনসামগ্রীর দোকান ছিল।