উত্তরায় থাকি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্রথম পরিকল্পিত উপশহর হচ্ছে উত্তরা। এই উপশহর গড়ে উঠেছে ১৪টি সেক্টর নিয়ে। পরিকল্পনার ছোঁয়া থাকায় সব সেক্টরেই আছে প্রশস্ত সড়ক। অভিজাত জীবনযাপনের নানা আয়োজন আছে উত্তরায়। তবে কিছু নাগরিক সমস্যাও জেঁকে বসেছে কোনো কোনো সেক্টরে। সব সেক্টর ঘুরে উত্তরাবাসীর ভালোমন্দের পাঁচালি লিখেছেন আজহার হোসেন ও তানজিল আহমদ।একনজরেডিএমপি থানার নাম: উত্তরাডিসিসি ওয়ার্ড নম্বর: ১সেক্টর সংখ্যা: ১৪টিলোকসংখ্যা: দুই লাখভোটার সংখ্যা: ৬২ হাজারহকার ও হোঁচটের কথাউত্তরার ৩ নম্বর সেক্টরে বাস থেকে নামতেই কাঠফাটা রোদ। এখানে নিয়মিত বাস থামলেও দেখা মিলল না যাত্রীছাউনির। শহীদ বীর উত্তম জিয়াউর রহমান সড়কে (ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক) বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের নিজেদের রোদ আড়াল করতে দেখা গেল। ‘কাঠফাটা রোদের তাপ হয়তো সয়ে যাচ্ছে; কিন্তু সামান্য বৃষ্টিতে কাকভেজা হতে হয় এখানকার বাসিন্দাদের।’ এমনটিই জানালেন ৩ নম্বর সেক্টরের বাসিন্দা জহির উদ্দিন।আবার মূল সড়ক থেকে ফুটপাত—কোথাও বাদ পড়েনি দখল। পায়ে হাঁটার পথটুকুও মেলে না এই সেক্টরের জসীমউদ্দীন এভিনিউয়ের ফুটপাতগুলোয়। পোশাক, মৌসুমী ফল আর চায়ের দোকানে ছড়াছড়ি। এমনকি সড়ক বিভাজনের ওপরে ফেলা হয়েছে ভবনভাঙা রাবিশ।৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়ক ধরে হাঁটতে হোঁচট খেতে হয় বার কয়েক। এখানকার পথ এবড়োখেবড়ো। ২ নম্বর সড়কের বাসিন্দা মজিবুর রহমান জানান, এই সড়ক দিয়ে রাতে ভারী ট্রাকে ভবন নির্মাণের সামগ্রী আনা হয়। ফলে ওই সব ভারী যান চলাচলে উঠে আসছে সড়কের পিচ। তৈরি হচ্ছে গর্তের। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে যায়।লেকে একদুপুর৩ নম্বর সেক্টরের একেবারে শেষ মাথায় রয়েছে উত্তরা লেকের একাংশ। সেখানটায় লেকের পানি ঘোলাটে। আর লেকের পাড় ঘেঁষে বাঁশের খুঁটিতে বসানো হয়েছে টং দোকান। টঙের নিচেই বড় নলে গৃহস্থবর্জ্য এসে পড়ছে লেকের পানিতে। লেকের পানিতে ভেসে রয়েছে ময়লা-আবর্জনায় ভরা প্লাস্টিকের থলে।এই সেক্টরের গৃহকর্মী অরুণা প্লাস্টিকের বালতি থেকে গৃহস্থ-আবর্জনা ফেলছিলেন লেকে। তিনি জানান, ‘বাড়ির থন কয় ময়লা ফেইল্যা আইতে। কই ফেলমু? তাই জায়গা খুইজ্যা না পাইয়্যা পানিত ফালাই। বাড়ির আশপাশে চিপায়চাপায় ফেলাইলে মালিকের সাথে বিবাদ লাগে।’ এভাবে প্রতিনিয়ত গৃহস্থের ময়লা-আবর্জনা পড়ছে লেকের পানিতে।উত্তরা অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ের অবস্থান ৩ নম্বর সেক্টরের লেক ঘেঁষে। কার্যালয়ের সামনের হাঁটার জায়গা দেবে গেছে। লেকের পাড়ে ফেলা হয়েছে ভবনভাঙা রাবিশ আর টাইলসের ভাঙা টুকরো। স্থানীয় বাসিন্দা আমজাদ শেখ বলেন, ‘এই সেক্টরের সব ভবনভাঙা রাবিশ আর পাইলিংয়ের গর্তের মাটি এনে ফেলা হয় এখানে। এতে লেকে স্বাভাবিক পানির প্রবাহে বাধা পড়েছে। আবার লেকপাড়ে থাকা ৩ ও ৫ নম্বর সেক্টরের সংযোগ সড়কের ফুটপাতগুলো রয়েছে বেদখলে।এই সংযোগ সড়কের একপ্রান্তে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন ৫ নম্বর সেক্টর কল্যাণ সমিতির দ্বাররক্ষীরা। সেখানে নির্দেশিকায় বাসিন্দাদের উদ্দেশে নানা উপদেশ লেখা একটি বোর্ডও সাঁটানো আছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, উত্তরা মডেল টাউনের ভেতরে ভারী যান চলাচল নিষিদ্ধ। অথচ এলাকাজুড়েই নতুন ভবন গড়ে উঠছে। এসব ভবন নির্মাণের জন্য রাতবিরাতে হানা দিচ্ছে ভারী যানবাহন। এই টাউনের পথঘাটের ভাঙা অবস্থার জন্য ওই সব যানকেই দায়ী করেন তিনি।আবার ৫ নম্বর সেক্টরের লেকপাড়ে হাঁটার পথটুকু বেশ ছিমছাম। লেক ঘেঁষে কৃষ্ণচূড়া, বেলি, জবাসহ হরেক পদের ফুলের বাহার। শান্ত নিরিবিলি পথটুকুতে সকালে-বিকেলে অনেকেই আসে হাঁটতে।ধুলো-কাদা আর দখলের রাজত্বপুরো ১০ নম্বর সেক্টরের পথঘাটের অবস্থা নাজেহাল। এখানকার পথঘাট পিচের, নাকি মাটির, তা বোঝা যায় না। পুরো সেক্টরে নেই কোনো পয়োনালার সংযোগ। কিছু কিছু বাড়ির মালিক নিজেদের উদ্যোগে বাড়ির পাশে নালা খুঁড়ে নিয়েছেন। ১০ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের টং দোকানি ফয়জুদ্দিন মিয়া বলেন, ‘নিজেগোর ট্যাকায় অনেকেই ড্রেন খুঁড়ছে। ড্রেনের গর্তের মাটি উঠায়া ফ্যালাইছে অন্য মাইনসের জমিতে। এই নিয়া কত্ত ক্যাচাল অয়।’ফয়জুদ্দিন মিয়ার কথার সত্যতা মেলে একই সেক্টরের ২ নম্বর সড়কের আরিফ হোসেনের ভাষ্যে। তিনি বলেন, ‘প্লট বুঝে পেয়েছি বছর খানেক আগে। আমার প্লটের আশপাশে বেশ কিছু অ্যাপার্টমেন্ট কোম্পানি আছে। ওদের সব প্রকল্পে পয়োনিষ্কাশনব্যবস্থা নিজেরাই করে নিয়েছে। সড়ক খুঁড়ে লেকের পানিতে পয়োনিষ্কাশন নালার সংযোগ দিয়েছে তারা। কিন্তু আমার প্লটে তেমন কোনো ব্যবস্থা না থাকায় অ্যাপার্টমেন্ট কোম্পানির পয়োসংযোগের নলে নিজের পয়োনল যুক্ত করেছি। এতে বাড়তি কিছু টাকাও দিতে হয়েছে অ্যাপার্টমেন্ট কোম্পানিটিকে।’আবার এখানকার মূল সড়কে ধুলোয় নাকাল হওয়া নিত্যদিনের ঘটনা। ১০ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ সড়ক ধরে হাঁটতে গিয়ে ধুলোর অত্যাচার সইতে হয়। সামান্য বৃষ্টিতে সড়কটিতে থকথকে কাদা জমে থাকার কথাও বললেন কেউ কেউ।অন্যদিকে ৭ ও ৯ নম্বর সেক্টরের মধ্যবর্তী সোনারগাঁও জনপথ সড়কের ফুটপাত পুরোটাই বেদখল হয়ে আছে। বাদ পড়েনি সড়ক বিভাজকও। তাতে বসেছে অগুনতি টং দোকান।প্রশস্ত এসব সড়ক বিভাজকের ওপরে রাখা হয় রিকশাভ্যান আর চটপটির গাড়ি।সেক্টর ৭, রবীন্দ্রসরণির ৩ নম্বর সড়কের বাসিন্দা ফৌজিয়া খানম জানান, মূল সড়কের ধারে গড়ে উঠেছে বেশ কিছু বিপণিবিতান। এসব বিপণিবিতানের নিচে গড়ে তোলা হয়েছে গাড়ির পার্কিং এলাকা। এতে সড়কটিতে যানজট বাড়ছে। আবার সড়কের ওপরে গাড়ি রেখে মেরামতের কাজও সারছেন কিছু গ্যারেজমালিক। সোনারগাঁও জনপথ সড়কে এমন গ্যারেজের সংখ্যা নিতান্ত কম নয়। আবার নার্সারি ব্যবসার জন্য সড়কের একপাশে দেওয়া হয়েছে বেড়া।যানে ঝাঁকুনি...৫ নম্বর সেক্টরের লেক ধরে একটু এগোলেই ১৪ নম্বর সেক্টর। এখানকার ১০ ও ১৫ নম্বর সড়কের বেশির ভাগ অংশই ভাঙা। ১৪ নম্বর সেক্টরের বাসিন্দা রিকশাচালক ফুল মিয়া বলেন, ১৪ নম্বর সেক্টরের পথগুলো ভাঙা বলে রিকশাওয়ালারা এখানে খ্যাপ নিতে চায় না। আরেক বাসিন্দা ফারহানা আক্তার ১৫ নম্বর সড়কের একাধিক গর্ত দেখিয়ে বলেন, এখানটায় সামান্য বৃষ্টিতে জমে হাঁটুপানি। এ সময় গর্তে পা পড়ে অনেকেই আহত হয়।আবার ১৩ নম্বর সেক্টরে চলছে সেবা সংস্থার উন্নয়ন প্রকল্প। ৮ নম্বর সড়কে ঢুকতেই দেখা মেলে খোঁড়াখুঁড়ির। ঢাকা ওয়াসার পয়োবর্জ্য সরবরাহের জন্য বসছে নতুন নল। পথের ধারে চলছে সিটি করপোরেশনের নালা নির্মাণের কাজ। ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের আশফাক সিদ্দিকী বলেন, ‘খোঁড়াখুঁড়িতে ভোগান্তি হচ্ছে। আমাদের বহু দিনের কষ্ট লাঘব হবে, এটা ভেবে ভালো লাগছে।’১৩ নম্বর সেক্টরের মতো নতুন নল বসছে ১২ নম্বর সেক্টরেও।বেড়ানোর জায়গাআবার ৯ নম্বর সেক্টরের লেকপাড়টি সাজানো হয়েছে বেশ পরিপাটি করে। সেখানে সকাল-বিকেল হাঁটার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। লেকপাড় ঘেঁষে থাকা পথটুকু দিয়ে দিনের অন্যান্য সময় সাধারণ মানুষ চলাচল করতে পারে না। ফলে খুব নির্বিঘ্নেই এখানে দুই বেলা হাঁটতে পারে মানুষ। ফটকের ব্যবস্থা থাকায় খুব ভালোমতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে এখানকার লেকপাড়টি।প্রদীপের নিচে অন্ধকার১১ নম্বর সেক্টরের একটি বড় অংশে রয়েছে বস্তি। এখানকার বাসিন্দা মোস্তফা কামাল বলেন, বস্তির ভেতরে নিয়মিত বসে মাদকের আখড়া। এখানে সন্ধ্যার পর অসামাজিক কার্যকলাপও চলে বলে জানান তিনি। ‘১০ নম্বর সেক্টরের লেকের পানির অবস্থা করুণ। শুষ্ক মৌসুমে দিনে পচা দুর্গন্ধ ছড়ায়।’ বলছিলেন উত্তরার বাসিন্দা রঞ্জন দেব। ১০ নম্বর সেক্টরের লেকের পানি ময়লা আর আবর্জনায় কালচে হয়ে গেছে। লেকের পানি প্রসঙ্গে রুহুল আমিন বলেন, ‘আমাদের এখানে ঢাকা সিটি করপোরেশনের কোনো ড্রেন নেই। ওয়াসার পয়োবর্জ্যেরও কোনো নালা নেই। তাই অস্থায়ীভাবে উত্তরা লেকে আমাদের গৃহস্থ-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলতে হচ্ছে।’১১ ও ১০ নম্বর সেক্টরের মধ্য দিয়ে চলে গেছে উত্তরা লেকের একটি শাখা। সেখানটায় লেকের পানি সেচে লেক উন্নয়নের কাজ চলছে। লেকের পাড়ে কথা হয় মাদ্রাসাশিক্ষক আইয়ুব আলীর সঙ্গে। তিনি জানান, লেকের পানি সেচে ফেলায় দুর্গন্ধ কমেছে।রিকশাভ্যানে দোকানশহীদ বীর উত্তম জিয়াউর রহমান সড়কের (ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক) জসীমউদ্দীন এভিনিউ থেকে হাউস বিল্ডিং বাস স্টপেজ পর্যন্ত সড়কের বেশির ভাগই টং দোকানিদের দখলে। আবার রাজলক্ষ্মী কমপ্লেক্স থেকে রবীন্দ্রসরণি পর্যন্ত সড়কে সারি সারি রিকশাভ্যানে চলছে কাপড় কেনাবেচার পালা। প্রতিটি রিকশাভ্যানে আছে ক্রমিক নম্বর। এসব নম্বর ধরে একেকজন হকার বসেন নিজেদের নির্ধারিত জায়গায়।এই মহাসড়কের অন্য পাশে রয়েছে উত্তরার ২, ৪, ৬ ও ৮ নম্বর সেক্টর। ৮ নম্বর সেক্টরের পুরোটাই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন। আবহাওয়া অধিদপ্তরের আবাসনের কাছেই চলছে পানির সংযোগ উন্নয়নের কাজ। বসানো হচ্ছে বিশালাকার নল। ৮ নম্বর সেক্টরের শেষ দিকের রেললাইন ধরে সামনে এগোলে ৬ নম্বর সেক্টর। সেখানে পরিপাটি আবাসনের সঙ্গে রয়েছে ফায়েদাবাদ এলাকাটিও। এই বাসিন্দাদের কেউ কেউ বলেন, ফয়েদাবাদ উত্তরার ৬ নম্বর সেক্টরের ভেতরে পড়েছে। আবার কেউ বলেন, এটি উত্তরার বাইরের অংশ। বাসিন্দাদের কেউই সঠিক ও নির্ভরযোগ্য তথ্যটি দিতে পারেননি। ফয়েদাবাদের বাসিন্দা ও সরকারি চাকরিজীবী হানিফ আহমদ বলেন, ঢাকা সিটি করপোরেশন চাইলে মাত্র একটি সভা করে বিষয়টির সুষ্ঠু সমাধান করতে পারে। ৪ ও ৬ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। মশার লার্ভা ধ্বংসের কোনো সেপ্রম্যান আসেন না। অথচ সড়কের দুই পাশের নালাগুলো মশার লার্ভার প্রজননক্ষেত্র। পুরো উত্তরাতেই চলছে মশার উৎপাত। মশা নিধনের জন্য ডিসিসির হস্তক্ষেপ চেয়েছেন প্রতিটি সেক্টরের বাসিন্দারা।কাউন্সিলর যা বলেনউত্তরার ১৪টি সেক্টর পড়েছে ডিসিসির ১ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের (ভারপ্রাপ্ত) কাউন্সিলর কাজী হজরত আলীর সঙ্গে কথা হয় উত্তরা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে। ভাঙাচোরা সড়ক সংস্কার করার বিষয়ে তিনি বলেন, অনেক সড়কের সংস্কারকাজ চলছে। আবার কিছু সড়ক সংস্কারের কাজ শুরুর প্রক্রিয়ায় আছে।হজরত আলী আরও জানান, ডিসিসির ১ নম্বর ওয়ার্ডের আওতায় এখন আছে উত্তরার ১৪টি সেক্টর। আগে ছিল ১ থেকে ৯ নম্বর সেক্টর পর্যন্ত। ১০ থেকে ১৪ নম্বর সেক্টর ছিল হরিরামপুর ইউনিয়নের আওতায়। এই সেক্টরগুলোর বাসিন্দারা এখনো ওই ইউনিয়নের ভোটার। অথচ তাঁরা নাগরিকত্ব সনদসহ বিভিন্ন কাগজপত্র নিচ্ছেন ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে। তাঁরা ডিসিসিকে করও দেন। তাঁদের তাই ডিসিসি এলাকার ভোটার করা দরকার। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন কাজী হজরত আলী।আভিজাত্যের পরিচয়ঢাকা-ময়মনসিংহ সড়কের দুপাশে উত্তরাজুড়ে দেখা গেল অনেক বিপণিবিতান আর রেস্তোরাঁ। সন্ধ্যার পরে কাচে ঘেরা শপিং মল আর রেস্তোরাঁর চোখ ধাঁধানো আলো উত্তরার আভিজাত্যই যেন ফুটিয়ে তোলে। সড়কের পাশে উল্লেখযোগ্য বিপণিবিতানের মধ্যে আছে মাস্কট প্লাজা, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, রাজলক্ষ্মী কমপ্লেক্স। সম্প্রতি আড়ং চালু করেছে বিশাল এক শাখা। এটাকে আড়ং বলছে তাদের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট। উত্তরার ৩ নম্বর সেক্টরে রয়েছে এটি। অন্যদিকে দেশ-বিদেশের মজাদার সব খাবারের আয়োজনের ডালা নিয়ে বসে আছে উত্তরার রেস্তোরাঁগুলো। এর মধ্যে চীনা খাবারের খাঁটি রোস্তোরাঁ মেইনল্যান্ড চায়না আছে উত্তরার ৩ নম্বর সেক্টরে সিয়াম টাওয়ারের ১৪ তলায়। এটি হচ্ছে ঢাকার প্রথম ঘূর্নায়মান রেস্তোরাঁ। অর্থাৎ এই রেস্টুরেন্টটা ক্রমাগত ঘুরতে থাকে। খুব আস্তে আস্তে ঘোরে বলে চট করে ধরা যায় না অবশ্য।উত্তরার আভিজাত্য ধরা পড়ল মহল্লায় মহল্লায় ঘুরেও। বিশেষ স্থাপত্যশৈলীর কারণে অনেক বাড়ি যে কারও নজর কাড়ে। নাটক-সিনেমার শুটিংয়ের জন্যে আছে বেশকিছু শুটিংবাড়ি।মডেল টাউন উত্তরার আধুনিকায়ন নিয়ে কিছু অভিযোগ করলেন এলাকাবাসী। উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা মাহমুদ খান জানালেন, উত্তরার আবাসিক এলাকাগুলোয় গড়ে উঠছে ফ্যাশন হাউস ও শিক্ষাপ্রতিষ্ঠান। এ জন্য এলাকাগুলো আবাসিক বৈশিষ্ট্য হারাচ্ছে। আবার সড়কে বাড়ছে যানজট।অবশ্য এবারের এসএসসি পরীক্ষায় ঢাকার সেরা স্কুল হওয়া রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ নিয়ে উত্তরাবাসী গর্বের কথাই জানালেন। এছাড়া উত্তরায় আছে সানবিমস, স্কলাস্টিকা, আগাখান ও তার্কিস ইংরেজি স্কুলতাঁরা জানান, উত্তরা মডেল টাউন একটি দিক দিয়ে অপূর্ণ। তা হচ্ছে এখানে কোনো আধুনিক প্রেক্ষাগৃহ নেই।