উত্তরায় বাসে আগুন, নিহত ১
রাজধানীর উত্তরায় আজ সোমবার রাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রথম আলো ডটকমকে এ খবর নিশ্চিত করা হয়েছে।পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার নিশারুল আরিফ বলেন, টঙ্গী থেকে সায়েদাবাদগামী তুরাগ পরিবহনের বাসটির ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। উত্তরার হাউজ বিল্ডিং ওভারব্রিজ পার হওয়ার পর আগুনের অস্তিত্ব ধরা পড়ে। আজমপুরে বাসটি থামানোর পরপরই যাত্রীরা নেমে যান। তাদের মধ্যে একজন যাত্রী নামতে পারেননি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় মেলেনি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় রাত ১০ টা ১০ মিনিটে খবর পেয়ে টঙ্গী থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিভিয়েছে। একজনের লাশ উদ্ধার হয়েছে।