উত্তরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক কলেজের পাশের মাঠে আজ সোমবার সকাল ১০টার দিকে সন্ত্রাসীরা একজন ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর নাম রাশেদুল ইসলাম (২৯)।প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসীরা রাশেদুল ইসলামকে রাজউক কলেজের পাশের মাঠে এনে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। স্থানীয় লোকজন তাঁর সাহায্যে এগিয়ে গেলে সন্ত্রাসীরা ‘ককটেল’ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। নিহত রাশেদুলের বাড়ি পঞ্চগড়ে। তিনি উত্তরার স্থানীয় মসজিদে ইমাম হিসেবে কাজ করতেন। উত্তরা জোনের উপকমিশনার বলেন, পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।