উত্তরায় র্যাবের গুলিতে ৫ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় মাসকট প্লাজার কাছে আজ শুক্রবার রাত নয়টার দিকে ডাকাত সন্দেহে পাঁচজনকে গুলি করে হত্যা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।র্যাবের মিডিয়া উইংয়ের কমান্ডার সোহায়েল এ তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, নিহত ও আটক হওয়া ব্যক্তিরা একটি গাড়িতে করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র্যাব তাদের ধাওয়া করে। এ সময় গোলাগুলিতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আটক করা হয় আরও দুজনকে।