উত্তরায় সিএনজি স্টেশনে বিস্ফোরণ, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার আব্দুল্লাহপুরে তাসিন নামের একটি সিএনজি ফিলিং স্টেশনের কম্প্রেসর রুমের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—রাজিন মল্লিক (২৫), আমিনুল হক (২৮), ইদ্রিস হাওলাদার (২৯) ও পিয়ার (২২)। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে জানান, সকাল সাতটার দিকে তাসিন সিএনজি ফিলিং স্টেশনের নিজস্ব কম্প্র্রেসর রুমে কাজ করার সময় আকস্মিকভাবে সিলিন্ডার বিস্ফোরিত হয়। আহতদের দেখতে থানা পুলিশের একটি টিম হাসপাতালে গেছে।