উত্তরায় সুয়ারেজ লাইনে বিস্ফোরণে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় আজ শুক্রবার সকালে সুয়ারেজ লাইনে বিস্ফোরণে মো. জুয়েল (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, জুয়েল উত্তরায় তিন নম্বর সেক্টরের সাত নম্বর সড়কের একটি সেলুনের দোকানের কর্মচারী। ওই দোকানের ভেতরেই সুয়ারেজ লাইনের ঢাকনা ছিল। আজ সকাল সাড়ে আটটার দিকে জুয়েল দোকানে ঝাড়ু দিতে গেলে বিকট আওয়াজে সুয়ারেজ লাইন বিস্ফোরিত হয়। এতে ঢাকনাটি ছুটে এসে তাঁর মুখে লাগলে তিনি গুরুতর আহত হন। জুয়েলকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।