উত্তরায় সোয়োটার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় আজ মঙ্গলবার সন্ধ্যায় একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ভবনে বেশ কিছু লোক আটকা থাকতে পারেন। তবে সোয়েটার কারখানার পক্ষ থেকে বলা হয়েছে যে ভেতরে কেউ নেই।উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী কমপ্লেক্সের পাশে বেলী কমপ্লেক্সের পাঁচতলায় আগুন লেগেছে। রাত পৌনে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। সেখানে লাক্সমা ফ্যাশন নামের একটি সোয়েটার তৈরির কারখানা রয়েছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।রাত সোয়া আটটার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক শেখ মিজানুর রহমান বলেন, ফায়ারের কয়েকটি গাড়ি ঘটনাস্থলে গিয়েছে। আগুন নেভানোর কাজ করছে। বড় মই দিয়ে পঞ্চম তলায় আগুন নেভানোর চেষ্টা চলছে।রাত আটটার দিকে স্থানীয় একজন নিরাপত্তাকর্মী জানিয়েছেন, ভবনে কয়েকজন পোশাকশ্রমিক আটকে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।বেলী কমপ্লেক্সের মার্কেট ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা সাতটার দিকে কারখানা ছুটি হয়েছে। কারখানার ভেতরে কেউ নেই।সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মর্তুজা বলেন, ‘বেলি কমপ্লেক্সের চার, পাঁচ ও ছয়তলায় আমাদের কারখানা। এখানে কোনো লোকজন ছিল না। দুর্ঘটনা থেকে আগুন লাগতে পারে। তিনি নাশকতার আশঙ্কা নাকচ করে দেন।’ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্সের মহাসচিব আবু নাঈম মো. শহীদুল্লাহ বলেন, আগুন নিয়ন্ত্রণে। তবে ভেতরে ধিকে আগুন জ্বলছে। আগুন পুরোপুরি নেভাতে একটু সময় লাগবে।