উত্তরের সঙ্গে চিত্র দিলে ভালো নম্বর আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। জীববিজ্ঞানে মোট নম্বর ১০০। এর মধ্যে রচনামূলক-৪০, নৈর্ব্যত্তিক ৩৫, ব্যবহারিক ২৫। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য নম্বর অনুযায়ী সময় ভাগ করে নেবে। ৪০ নম্বর রচনামূলক পরীক্ষার জন্য দুই ঘণ্টা সময়। প্রতি নম্বরের জন্য তিন মিনিট সময় বরাদ্দ, সে হিসাবে পাঁচ নম্বরের জন্য পাবে ১৫ মিনিট। তবে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ১৫ মিনিট সময় ব্যয় না করে কিছু সময় হাতে রেখে রচনামূলক পরীক্ষা শেষ করবে। ১০ থেকে ১৫ মিনিট সময় বের করে নেবে, যা খাতা রিভিশনসহ অন্যান্য কাজের জন্য প্রয়োজন।# প্রশ্নের উত্তর শুরুর আগেই যেসব প্রশ্নের উত্তর দেবে তা ঠিক করা। সঠিক প্রশ্ন নির্বাচন করাও এক ধরনের পরীক্ষা। # প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখবে। প্রায়ই দেখা যায়, একটি প্রশ্নে ক ও খ থাকলে উত্তরপত্রের এক স্থানে ক-এর উত্তর আবার অন্য প্রশ্নের উত্তর দেওয়ার পর খ-এর উত্তর দিয়ে থাকে। এটা পরিহার করবে। # জীববিজ্ঞান বিষয়ের বেশির ভাগ প্রশ্ন উত্তর চিত্রনির্ভর। তাই চিত্র হবে বিজ্ঞানসম্মত, সঠিক চিহ্নিতকরণ সংবলিত। মনে রাখতে হবে, চিহ্নিতকরণহীন চিত্রের কোনো মূল্য নেই। # চিত্র হবে পরিষ্কার, নির্ভুল এবং প্রাসঙ্গিক। তা ছাড়া চিত্র প্রশ্ন-উত্তরের মাঝামাঝি স্থানে আঁকতে হবে।# চিত্র উত্তরপত্রের বাঁ দিকে কাঠ পেনসিল দিয়ে আঁকতে হবে এবং ডান দিকে চিহ্নিতকরণ করতে হবে। প্রতি চিত্রের নিচে যে চিত্রটি আঁকা হয়েছে তার নাম লিখতে হবে। # যেসব প্রশ্নোত্তর চিত্রসংবলিত সেসব প্রশ্নের উত্তর দিলে অধিক নম্বর পাওয়া যায়। # যেসব প্রশ্নোত্তরে সংজ্ঞা চাওয়া হয়, তাতে উদাহরণ অবশ্যই দিতে হবে। আর উদাহরণে সঠিকভাবে বৈজ্ঞানিক নাম দেওয়া ভালো। # অনেক ক্ষেত্রে দেখা যায়, একদম বড় প্রশ্নের চেয়ে ছোট প্রশ্নের উত্তরেও বেশি নম্বর পাওয়া যায়, সেদিকটাও বিবেচনা করা দরকার। # . কোনো প্রশ্নের উত্তরে তথ্যগত ভুল অবশ্যই পরিহার করতে হবে। যেমন—নাম, সাল, সংখ্যা ইত্যাদি। # প্রশ্নের উত্তর হবে প্রাসঙ্গিক। অর্থাত্ প্রশ্নে যে বিষয় চাওয়া হয়েছে উত্তরে ঠিক তা-ই থাকতে হবে।# প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লেখা অধিক নম্বর পাওয়ার সহায়ক।# কোনো প্রশ্নোত্তরে পার্থক্য থাকলে পার্থক্যসূচক বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে লেখা ভালো। প্রয়োজনবোধে উদাহরণ, চিত্র দেওয়া যাবে। ১৪. চিত্রে HB, 2B পেনসিল ব্যবহার করা ভালো। # প্রতিটি প্রশ্নের নম্বরের নিচে কালো বা সবুজ সাইন পেন দিয়ে দাগ দেওয়া যেতে পারে। এতে প্রশ্নের স্পষ্টতা দেখা যাবে।