উত্ত্যক্তকারীর হাত থেকে রক্ষা পেতে ছাত্রীর আত্মহৎত্যা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোছমারা গ্রামের বাড়ি থেকে গত শনিবার বিকেলে ঢাকা ইডেন কলেজের ইতিহাস (সম্মান) বিভাগের প্রথম বর্ষের ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম খাদিজা ইসলাম (২০)। মায়ের ভাষ্য, উত্ত্যক্তকারীর হাত থেকে রক্ষা পেতে আত্মহৎযা করতে বাধ্য হয়েছেন তাঁর মেয়ে। স্বজনেরা জানিয়েছেন, মৃত্যুর আগে আত্মহৎযার কারণ উল্লেখ করে দুটি চিঠি লিখে রেখে গেছেন খাদিজা।চিঠির বরাত দিয়ে নিহত খাদিজার মামা আবদুল আজিজ জানান, গত নভেম্বর মাসে মুঠোফোনের মাধ্যমে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাপড়পোড়া গ্রামের জনৈক জাহিদুল ইসলামের সঙ্গে তাঁর ভাগ্নির পরিচয় ও প্রেম হয়। জাহিদুল নিজেকে অবিবাহিত ও ছাত্র পরিচয় দিয়ে ভাগ্নিকে বিয়ে করেন। বিয়ের পর জানা যায় জাহিদুল বিবাহিত, তাঁর দুটি সন্তান আছে। পরে উভয় পরিবারের সম্মতিতে গত ৩১ ডিসেম্বর তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। গত ২৭ ফেব্রুয়ারি কলেজ থেকে অস্ত্রের মুখে তাঁর ভাগ্নিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় জাহিদুলের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে। সেখানে ১৭ দিন আটকে রাখার পর জাহিদুলের স্ত্রীর সহযোগিতায় ভাগ্নি পালিয়ে বাড়ি ফিরে আসে। এর পর থেকে ভাগ্নিকে মুঠোফোনে নানা ধরনের হুমকি ও উত্ত্যক্ত করে আসছিলেন জাহিদুল। এতে ক্ষোভে ও লোকলজ্জার ভয়ে গত শনিবার দুপুরে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহৎযা করেন খাদিজা।পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, মায়ের সঙ্গে বিরোধের কারণে খাদিজা আত্মহৎযা করেছে বলে মামলা করতে বাধ্য করেছে কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী। মামলায় আত্মহৎযার আসল কারণ উল্লেখ করতে দেওয়া হয়নি। খাদিজার মা আনোয়ারা বেগম বলেন, তাঁর সঙ্গে মেয়ের কোনো বিরোধ ছিল না। ভয়-ভীতি দেখানো ও উত্ত্যক্ত করার কারণে তাঁর মেয়ে আত্মহৎযা করেছেন। মামলায় যা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।অভিযোগ অস্বীকার করে কলারোয়া থানার এসআই মহসিন আলী বলেন, মামলা করেছেন খাদিজার চাচা মহিদুল ইসলাম। মামলা করার সময় কোনো চাপ দেওয়া হয়নি।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। চিঠির সূত্র ধরে তদন্তও শুরু করা হয়েছে। প্রয়োজনে তিনি বাদী হয়ে আত্মহৎযায় প্ররোচনার অভিযোগে জাহিদুলের বিরুদ্ধে মামলা করবেন।