উত্থানে শুরু, পতনে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও শেষ হয়েছে নিম্নমুখী প্রবণতায়। দিন শেষে লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি সূচকও কমেছে বেশ।ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৭৪ পয়েন্ট কমে ৫,০০১ পয়েন্টে দাঁড়িয়েছে। এতে করে গত বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী থাকার পর আজ আবার নিম্নমুখী হল সূচক। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে গত বৃহস্পতিবারের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে যায়। একটু কমে ২০ মিনিটে সূচক বাড়ে ৫৪ পয়েন্ট। আধা ঘণ্টায় বাড়ে ৭৪ পয়েন্ট। সূচক বাড়ার হার সর্বোচ্চ ৮২ পয়েন্ট পর্যন্ত ওঠেছিল সকাল ১১টা ৪০ মিনিটে। সময়ের সঙ্গে কমতে কমতে বেলা একটায় সূচক বাড়ার হার ছিল মাত্র এক পয়েন্ট। পরে নিম্নমুখী প্রবণতার মধ্যে শেষ হয় দিনের লেনদেন। আজ লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ৩৫টির দাম, কমেছে ২১০টির আর অপরিবর্তিত আছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, যমুনা অয়েল, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, সামিট পাওয়ার এবং এমআই সিমেন্ট।