উদাহরণ সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স পঞ্চাশ। তাতে কী? এই বয়সেও তাঁর পড়াশোনায় প্রচুর আগ্রহ। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে একটি ইতিবাচক উদাহরণও যেন গড়তে চেয়েছিলেন তিনি। আর এ লক্ষ্যে চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যা করলেন, তা অবশ্য নিজেই ভুলে যেতে চাইবেন। গতকাল ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় নকল করতে গিয়ে বহিষ্কৃত হয়েছেন তিনি! পড়াশোনায় আগ্রহী (!) এই জনপ্রতিনিধির নাম আজিবার রহমান। রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিনি। চারঘাটের ইউএনও বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজিবার রহমানও বহিষ্কৃত হওয়ার কথা স্বীকার করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী