উদীচী খুলনা জেলা সংসদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী খুলনা জেলা সংসদের দ্বাদশ জেলা সম্মেলন ২৯ অক্টোবর সম্পন্ন হয়েছে। ২৮ অক্টোবর শহীদ হাদিস পার্কে সম্মেলন উদ্বোধন করেন কৃষকনেতা মুকুন্দ বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, দীপা বন্দ্যোপাধ্যায়, সালেহ মোহম্মদ শহিদুল্লাহ প্রমুখ।উদ্বোধন শেষে সম্মেলন উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সংগঠনের শিল্পীরা লোকসংগীত, গণসংগীত, আবৃত্তি, ব্রতচারী, নৃত্য ও নাটক পরিবেশন করেন। সম্মেলনের দ্বিতীয় দিন ২৯ অক্টোবর নগরের উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সঞ্জয় অধিকারীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে বিভিন্ন থানা ও জেলা শাখার প্রতিনিধি এবং পর্যবেক্ষকদের উপস্থিতিতে দীপা বন্দ্যোপাধ্যায়কে সভাপতি, তারক চন্দ্র কুণ্ডুকে সাধারণ সম্পাদক ও নাসিমা চৌধুরীকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। সন্ধ্যায় হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে লোকসংগীত, গণসংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটক আদাব মঞ্চস্থ হয়।রাইটার্স ক্লাবের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: ঈদ ও পূজা উপলক্ষে খুলনা রাইটার্স ক্লাবের উদ্যোগে ২৯ অক্টোবর কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।খুলনা শিল্পকলা একাডেমী চত্বরের উন্মুক্ত মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্লাবের সদস্যরা স্বরচিত কবিতা পাঠ করেন। পরে ক্লাবের সভাপতি সৈয়দ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি আহমেদ আলী খান।আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার, পুলক কুমার ঘোষ, ফিরোজ আহমেদ এবং নাগরদোলা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন অনিমেষ চন্দ্র, অনিমা ইন্দু, শেখ মো. আবদুল্লাহ, নাসিরউদ্দিন আহমেদ, মো. বেল্লাল আলী, ডি কে মণ্ডল, সাবিত্রী চক্রবর্তী প্রমুখ।সুর-ঝংকারের প্রতিষ্ঠাবার্ষিকী: খুলনার সাংস্কৃতিক সংগঠন সুর-ঝংকারের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ নভেম্বর নগরের বিএমএ মিলনায়তনে আলোচনা, নবনির্বাচিত কমিটির অভিষেক এবং সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সংগঠনের সভাপতি দীপক কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বেগম ফেরদৌসী আলী, নৌবাহিনীর কমান্ডার মো. শহিদুল ইসলাম ও সংগঠনের উপদেষ্টা আমজাদ হোসেন মৃধা। বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হেমন্ত সরকার ও সহসভাপতি মো. সেলিম রেজা। শেষে সংগঠনের শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন।লোকজ সংগীতানুষ্ঠান: বেসরকারি সংগঠন মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থার (মাসাস) উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘প্রজনন স্বাস্থ্য অধিকার ও সুশাসন নিশ্চিতকরণ প্রকল্প’র আওতায় নগরের নিরালা মোড়ে ৩১ অক্টোবর লোকজ সংগীতানুষ্ঠান (ফোক) অনুষ্ঠিত হয়। সংগীতানুষ্ঠান পরিচালনা করেন মাসাস সাংস্কৃতিক দল।এ ছাড়া একই সংগঠন ২৯ ও ৩০ অক্টোবর যথাক্রমে নগরের নতুনবাজার বাঁশপট্টি মোড়ে এবং রূপসায় লোকজ সংগীতানুষ্ঠানের আয়োজন করে।কবি ফররুখ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা: খুলনা সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ২৯ অক্টোবর সংগঠনের নিজস্ব কার্যালয়ে কবি ফররুখ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাজমুল কবীরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম। আলোচনা করেন এম হেফজুর রহমান, এস এম ইশারুল ইসলাম, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক প্রমুখ।শাস্ত্রীয় সংগীতসন্ধ্যা: খুলনার রণজিৎ-রাশেদ সংগীত একাডেমির আয়োজনে ৩০ অক্টোবর সংগঠনের কার্যালয়ে শাস্ত্রীয় সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। একাডেমির সভাপতি অশোক চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিপ্লব রায়, সুজন গোলদার, চৈতালী রায়, বেবী সরকার, অভিল দেবনাথ ও এস এম মাজেদ জাহাঙ্গীর। তবলায় সহযোগিতা করেন দিবাকর মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম মাজেদ জাহাঙ্গীর ও হাবিব রহমান।খুসাসের সাহিত্য আসর: খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থার (খুসাস) আয়োজনে ৩০ অক্টোবর সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।খুসাসের সভাপতি স ম হাফিজুর রহমানের সভাপতিত্বে আসরে কবিতা পাঠ করেন শেখ মঈনুল ইসলাম, সৈয়দা রাজিয়া আহমেদ, শিরিন আফরোজ, সিরাজুল ইসলাম, সমরেশ মণ্ডল, জাহানারা আলম, শরীফুল আলম, জেমস রথিন মুন্সি, কাওসারী জাহান, মিনা আক্তার, আশীষ কুমার দাস প্রমুখ।সাহিত্য মজলিশের সাহিত্য পাঠ ও আলোচনা সভা: খুলনা সাহিত্য মজলিশের সাহিত্য পাঠ ও আলোচনা সভা ২৯ অক্টোবর সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সৈয়দ কাদের নওয়াজের সভাপতিত্বে আসরে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক কাবেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছোট গল্পকার ফরিদা ইয়াসমিন।সাহিত্য আসরে প্রবন্ধ, ছোটগল্প ও কবিতা পাঠ করেন সৈয়দ আলী হাকিম, সহিদুল মণ্ডল, মানু মান্নান, খাদিজা আক্তার, এসএইচ সেলিম, তরিকুল ইসলাম, তাপস কুমার দে, আশিষ কুমার দাস, স্মৃতি ঘোষ, কামাল হোসেন প্রমুখ।