উদীচীর ইফতার ও সম্মেলন প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী মাদারীপুর জেলা শাখার আয়োজনে ২১ আগস্ট সংগঠনের নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল ও সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল বারি, খান মো. শহীদ, শাজাহান খান, হোসেন শহীদ আঁখি, রাজন মাহমুদ ও এনায়েত হোসেন প্রমুখ। ইফতার মাহফিলের আহ্বায়ক ছিলেন এস এন মাহতাব, আহসানুল হক, সুলতান মাহমুদ ও বি এম লিটন। এর আগে উদীচীর সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের বিভিন্ন বিষয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে।