উদীচীর মানববন্ধন ও প্রতিবাদী গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে দিনাজপুর উদীচী মানববন্ধন, সংস্কৃতি-কর্মী সমাবেশ ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠান করেছে। ২৬ জুলাই দিনাজপুর লোকভবন প্রাঙ্গণে উদীচীর শিল্পীকর্মীরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সংগঠনের সহসভাপতি আজাদী হাইয়ের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন মো. সফিকুল ইসলাম, রবিউল আউয়াল, আসফ-উদ-দৌলা প্রমুখ।