উদীচীর রচনা প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৮ এপ্রিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর সংসদের সভাপতি গোলাম মহিউদ্দিনের অষ্টম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ড. গোলাম মহিউদ্দিন স্মারক রচনা প্রতিযোগিতা’ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয় ‘যুদ্ধাপরাধী মানবতা বিরোধীদের বিচার: পরিপ্রেক্ষিত ও প্রত্যাশা।’ রচনাটি হতে হবে বাংলায় নিজের হাতে লেখা এবং ১৫০০ শব্দের মধ্যে। এ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। লেখা আগামী ১২ এপ্রিলের মধ্যে ড. গোলাম মহিউদ্দিন মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি, উদীচী কেন্দ্রীয় কার্যালয়, ১৪/২ তোপখানা রোড, ঢাকা-১০০০— এই ঠিকানায় পাঠাতে হবে। বিজ্ঞপ্তি।